Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, গ্রেপ্তার ২

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৬:৪৩
স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, গ্রেপ্তার ২

গ্রাফিকস: আগামীর সময়

স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের পচা খাবার সরবরাহে জড়িত থাকার দায়ে মাদারীপুর সদর উপজেলা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন এ এফ এম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩)। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। মো. নুরুজ্জামানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা সমতা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। প্রতিষ্ঠানটি স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল। তদন্তে প্রাপ্ত তথ্যে খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের ভূমিকা ও দায়দায়িত্বের প্রাথমিক সত্য পেয়েছে পুলিশ।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ দুই আসামিকে পৌরসভার চাঁদমারি এলাকা থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

সম্প্রতি মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়। এরপর এ বিষয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসককে অনুরোধ করেছিলেন।

স্কুল ফিডিং
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise