Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

সরবরাহ স্বাভাবিক, সবাই তেল পাবে: জ্বালানি মন্ত্রী

agamir somoy
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১৬:৩৫
সরবরাহ স্বাভাবিক, সবাই তেল পাবে: জ্বালানি মন্ত্রী

ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সবাই তেল পাবে। জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নিতে অনুরোধ করছি। আজ সোমবার দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে উল্লেখ করে মন্ত্রী জানান, এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে। ঈদের কারণে গত দুইদিন সরবরাহ বন্ধ ছিল। ফলে জনগণকে একটু চাপ পেতে হয়েছে।

গত বছরের তুলনায় ২৫ ভাগ বেশি তেল আমদানি করা হচ্ছে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।

এর আগে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলছিলেন, জ্বালানি তেলের সংকট কেন্দ্র করে দাম বাড়ানোর যে পাঁয়তারা ছিল সেটা নিয়ন্ত্রণ করতে পেরেছে সরকার। ঈদের আগে যে শঙ্কা ছিল সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। পাম্পকেন্দ্রিক নিরাপত্তা ঈদের আগেও দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে।

তবে ঢাকা বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস্ ও বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল গণমাধ্যমকে জানিয়েছেন, চাহিদার তিন ভাগের একভাগও ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না। তাই যেখানে তেল আছে সেখানে পাম্প খোলা, যেখানে নেই সেখানে বন্ধ।

জ্বালানিজ্বালানি মন্ত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise