Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

  1. ৪ মাস আগে(১৬:০৮)

    ছবি: আগামীর সময়

    বিকেলেও মহাখালীতে ঘরমুখো মানুষের ভিড়

    বিকেলেও মহাখালী বাস টার্মিনালের প্রায় প্রতিটি পরিবহনের কাউন্টারের সামনে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টারে যাত্রীদের ভিড় ছিল সবচেয়ে বেশি।

    দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের পাশাপাশি বাসে ওঠার অপেক্ষা করতে দেখা যায় ঘরমুখো যাত্রীদের।

  2. ৪ মাস আগে(১৫:৩১)

    ছবি: আগামীর সময়

    ‘এই টাকা থেকে কাল ছেলেকে নিয়ে রিকশায় ঘুরব’

    টার্মিনালে যাত্রীদের ভিড়ের মধ্যে খাবার পরিবেশনে ব্যস্ত এনামউদ্দীন। তিনি বললেন, 'ছোট ছেলে ছাড়া আমার আর কেউ নেই। তিন দিন ধরে ভালো বেচাবিক্রি হচ্ছে। এভাবে বিক্রি করতে পারলে ভালোই লাগে।'

    এনামউদ্দীন আরও বললেন, 'এই টাকা থেকে কাল ছেলেকে নিয়ে রিকশায় ঘুরব।'

  3. ৪ মাস আগে(১৪:৫২)

    ছবি: আগামীর সময়

    নেত্রকোনার টিকিটের অপেক্ষায় ওমর ফারুক

    এক ঘণ্টা ধরে নেত্রকোনার টিকিট পাওয়ার জন্য লাইনে অপেক্ষা করছেন শেখ ওমর ফারুক। দীর্ঘশ্বাস ফেলে তিনি জানান, 'কাউন্টারের অপেক্ষা শেষ হলেই স্বস্তি। বাসে উঠে আবার রাস্তায় যানজটে অপেক্ষা করা আরও বিরক্তিকর।'

    টিকিটের দাম প্রসঙ্গে তিনি বললেন, 'অন্য সময় ৪০০ টাকা ভাড়া দিয়ে যেতাম। তবে এখন ৫০০ টাকা দিয়ে টিকিট কিনতে হচ্ছে।'

    তবে কাউন্টারের ম্যানেজারের ভাষ্য, চার্টে নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। আগে নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হতো বলেই যাত্রীরা এখন ভাড়া বেশি মনে করছেন।

  4. ৪ মাস আগে(১৩:৫৩)

    ছবি: আগামীর সময়

    বেলা বাড়তেই মহাখালীতে বেড়েছে যাত্রীর চাপ

    বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড়ও কিছুটা বেড়েছে। বিশেষ করে ময়মনসিংহ, নেত্রকোনা ও হালুয়াঘাটগামী বাস কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ বেশি দেখা গেছে। টিকিটের জন্য এসব কাউন্টারের সামনে তৈরি হয়েছে দীর্ঘ লাইন।

    তবে টাঙ্গাইলগামী বাসগুলো কয়েক ঘণ্টা পরও টার্মিনালে না আসায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস না পাওয়ায় অনেককে কাউন্টার ও টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

  5. ৪ মাস আগে(১৩:৫১)

    ছবি: আগামীর সময়

    ‘দাদু যাব’, ‘দাদু যাব’ বলে বায়না ধরেছে মেয়েটা

    বাবার কোলে করে মহাখালী বাস টার্মিনালে এসেছে ছোট্ট সুরাইয়া। তার বাবা বললেন, 'কয়েক দিন ধরেই মেয়েটা ‘দাদু যাব’, ‘দাদু যাব’ বলে বায়না ধরেছে। অফিসে ছুটি না হওয়ায় আগে যেতে পারিনি। আজ সকালে বের হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আসতে দেরি হয়েছে।'

    তিনি আরও বললেন, 'ইউনাইটেড পরিবহনের টিকিট পেয়ে গেছি। এখন শুধু বাসে ওঠার অপেক্ষা।'

  6. ৪ মাস আগে(১৩:২০)

    ছবি: আগামীর সময়

    ‘মা বারবার ফোন করে জিজ্ঞেস করছেন, কত দূর এসেছি’

    টাঙ্গাইলের ধনবাড়ী যেতে মহাখালী বাস টার্মিনালে বিনিময় পরিবহনের বাসের অপেক্ষায় আছেন সোহান। তিনি বললেন, 'আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো বাস আসেনি। চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম, তাই আগে বাড়ি যাওয়া হয়নি।'

    সোহান আরও বললেন, 'শুনেছি আমাদের রুটে দীর্ঘ যানজট লেগে আছে। এ কারণে বাস টার্মিনালে আসতে পারছে না। এখন বাস এলেই চলে যাব। মা বারবার ফোন করে জিজ্ঞেস করছেন, কত দূর এসেছি। বাস এলেই উঠে পড়ব।'

  7. ৪ মাস আগে(১২:৫৭)

    ছবি: আগামীর সময়

    টিকিটের অপেক্ষায় লাইনে রাজন

    ময়মনসিংহ যেতে এক ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন রাজন। তিনি বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় টার্মিনালে আসতে তার দেরি হয়েছে। এসে দেখেন, সবাই লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন। লাইন ছাড়া কাউকে টিকিট দেওয়া হচ্ছে না।

    রাজন বললেন, 'এখন কাউন্টারের কাছাকাছি চলে এসেছি। আশা করছি, ১০ মিনিটের মধ্যেই টিকিট পেয়ে যাব। বাড়িতে গিয়ে ঈদের বাজার করতে হবে।'

  8. ৪ মাস আগে(১১:৫২)

    ছবি: আগামীর সময়

    বাসে উঠে যাত্রীদের খোঁজ নিলেন মন্ত্রী

    পরিদর্শনের একপর্যায়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বাসে উঠে যাত্রীদের খোঁজখবর নেন।

    যাত্রাপথে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না এবং সময়মতো বাস ছেড়ে যাচ্ছে কি না, এসব বিষয়ে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন।

    যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী।

  9. ৪ মাস আগে(১১:৪২)

    ছবি: আগামীর সময়

    মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী

    ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি দেখতে হঠাৎ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় তারা টার্মিনালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

  10. ৪ মাস আগে(১১:৩৬)

    ছবি: আগামীর সময়

    বৃষ্টির মধ্যেও মহাখালীতে ঘরমুখো মানুষের ভিড়

    সকাল থেকে বৃষ্টি হলেও থেমে নেই ঈদযাত্রা। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে শেষ মুহূর্তে ঘরে ফিরতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ভিড় করছেন যাত্রীরা। বৃষ্টির ভোগান্তি উপেক্ষা করেই নাড়ির টানে বাড়ির পথে ছুটছেন তারা।

    বাসের টিকিট সংগ্রহ, নির্ধারিত গন্তব্যে পৌঁছানো এবং সময়মতো বাসে উঠতে টার্মিনালে দেখা গেছে ঘরমুখো মানুষের ব্যস্ততা।

আগামীর সময় ইপেপার
আগামীর সময়ের সরাসরি এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

২৭ মে ২০২৬, দুপুর ১৬:৯

মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। আজও নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে বেড়েছে ঘরমুখো যাত্রীদের ভিড়। মহাখালী থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর জানাচ্ছেন আগামীর সময় প্রতিবেদক তৈবুর তানভীর।

শেয়ার করুন:
মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার