Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

বিদায় নেওয়ার আগেই সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪০
বিদায় নেওয়ার আগেই সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব

ফাইল ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এর মধ্যে দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দায়িত্ব হস্তান্তর করবেন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই সরকার ২০২৪ সালে ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দিয়েছিলেন বিদায় নেওয়ার আগেই সম্পদের হিসাব দেবেন।


এরই অংশ হিসেবে দেড় বছর অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের দায়িত্ব পালনের পর এবার বিদায়বেলায় নিজের সম্পদের হিসাব দিয়েছেন শফিকুল আলম। তার ব্যাংক অ্যাকাউন্টে ৯ লাখ টাকা বৃদ্ধি পাওয়া ব্যতীত অন্য কোনো সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়নি।


মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই হিসেবে তুলে ধরেন তিনি।


পোস্টে শফিকুল আলম উল্লেখ করেন, বর্তমানে তার মালিকানায় আগের মতোই তিনটি ফ্ল্যাট, তার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট এবং একই পরিমাণ কৃষিজমি রয়েছে। ব্যাংক হিসেবে ক্ষেত্রে তার একটি ব্যাংক অ্যাকউন্ট দেখিয়েছেন। এই অ্যাকাউন্টে বর্তমানে জমা আছে ১ কোটি ২৩ লাখ টাকা।


এর আগে গত বছরের জানুয়ারিতে নিজের সম্পদ ও আয়ের পূর্ণাঙ্গ বিবরীতে উল্লেখ করেছিলেন, তৎকালীন সময়ে তার এই অ্যাকাউন্টে টাকা জমা ছিলো ১ কোটি ১৪ লাখ টাকা। প্রেস সচিবের দায়িত্বে থাকা সময়ে তার পরিমাণ বেড়েছে ৯ লাখ টাকা।


এই ৯ লাখ টাকা হিসেবে তিনি জানান, তার শ্যালক পূর্বে নেওয়া ৭ লাখ ৫০ হাজার টাকা ঋণ পরিশোধ করেছেন। পাশাপাশি তার বড় ভাই রমজান মাসে দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিতরণের জন্য ২ হাজার ৫০০ মার্কিন ডলার পাঠিয়েছেন যা সাময়িকভাবে ওই হিসাবে যুক্ত আছে।


এছাড়া, ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থের উৎস হিসেবে জানিয়েছেন, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি (AFP)-তে দীর্ঘদিন কাজ করার সুবাদে প্রাপ্ত গ্র্যাচুইটি থেকে এই অর্থ পেয়েছেন তিনি। শফিকুল আলম ২০০৫ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এএফপিতে কর্মরত ছিলেন।


গত জানুয়ারিতে সম্পদের বিবরণীতে উল্লেখ করেছিলেন, ঢাকার শাহীনবাগে তার মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে এবং ডোনিয়ায় বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত আরও একটি ফ্ল্যাট আছে। পাশাপাশি তার স্ত্রী ও তিনি নিজ নিজ নামে ময়মনসিংহে একটি করে অ্যাপার্টমেন্টের মালিক।

সরকারপ্রেস সচিবঅন্তর্বর্তী সরকারশফিকুল আলম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise