Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

টেলিভিশন ও বিভিন্ন আলোচনায় বিকৃত হচ্ছে বাংলা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯
টেলিভিশন ও বিভিন্ন আলোচনায়  বিকৃত হচ্ছে বাংলা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

বাংলা ভাষার বিকৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। এবার এ আলোচনায় যোগ দিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি ভাষার আধুনিকতার পক্ষে হলেও এর বিকৃতি ঘটানো উচিত নয় বলে মন্তব্য করেছেন।

আজ শনিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

টেলিভশন ও বিভিন্ন আলোচনায় বাংলা ভাষার বিকৃতি ঘটছে বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী। তার মতে, বানান ও ব্যাকরণের চর্চাও কমে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, ভাষা আধুনিক হবে, কিন্তু বিকৃত হওয়া উচিত নয়। বাংলা আমাদের মাতৃভাষা, প্রথম ভাষা হিসেবে এর গুরুত্ব অটুট। তবে এর পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হবে, সেটিও এখন গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে।

এহসানুল হক মিলন বলেন, আমাদের দেশে ইংরেজিকে দ্বিতীয় ভাষা করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে ইংরেজির চেয়ে অন্য ভাষার প্রয়োজন রয়েছে। মাদরাসাগুলোতে আরবিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেখানে ইংরেজি বা বাংলাকে কীভাবে সমন্বয় করা হবে, সে বিষয়ে কার্যকর সিদ্ধান্ত হয়নি। যা আছে তাই চলছে।

আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে বাংলা। সে কথাটাই আবার মনে করিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আমরা ইংরেজি, উর্দু বা আরবিতে স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখি বাংলা ভাষায়। চিন্তা, জ্ঞান বিতরণ, অনুভব সবকিছুর শুরু মাতৃভাষা দিয়ে।

অন্যভাষায় কথা বললেও আমাদের চিন্তার জগত বাংলাকেন্দ্রিক, বাংলাতেই আমরা ভাবি। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিদেশে ইংরেজিতে কথা বললেও মনের ভেতর অনেকে বাংলাতেই ভাবেন।

মাতৃভাষা সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে এহসানুল হক মিলন বলেন, পৃথিবীতে প্রায় ৩০০ মিলিয়ন মাতৃভাষা রয়েছে। সেগুলোর সংরক্ষণ জরুরি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দায়িত্ব আমাদের ওপরই বর্তেছে ভাষা সংরক্ষণের ক্ষেত্রে সচেতনতা তৈরি করার। বাংলাদেশে প্রায় ৬৫টির বেশি ভাষা রয়েছে, সেগুলোকেও সংরক্ষণ করতে হবে।

১৯৫২ সালের প্রেক্ষাপট তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বাংলা ভাষার মাধ্যমেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই সার্বভৌমত্বকে শক্তিশালী করতে ভাষার মর্যাদা রক্ষা জরুরি।

আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।



বিকৃতিশিক্ষামন্ত্রীআ ন ম এহসানুল হক মিলনবাংলা ভাষাভাষার বিকৃতি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise