Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩৬৪ শিক্ষার্থী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৪:৩৫
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩৬৪ শিক্ষার্থী

প্রতীকী ছবি

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের সংখ্যা চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত গত সাড়ে সাত বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী, যা এ সময়ে সড়কে মোট প্রাণহানির ১৫ দশমিক ১১ শতাংশ। একই সময়ে সড়ক দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৪৮ হাজার ৭১৩ জন।

আজ মঙ্গলবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এই আশঙ্কাজনক তথ্য।

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৫ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও মাদ্রাসার ৩ হাজার ৩২৮ জন (৪৫.১৯%) শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ১৮ থেকে ২৫ বছর বয়সী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৩৬ জন (৫৪.৮০%) শিক্ষার্থী মারা গেছেন।

শিক্ষার্থীদের দুর্ঘটনার ধরন পর্যালোচনায় উঠে এসেছে, পথচারী হিসেবে যানবাহনের চাপা ও ধাক্কায় নিহত হয়েছেন ১ হাজার ৯২৩ জন (২৬.১১%)। এ ছাড়া যানবাহনের যাত্রী হিসেবে ৯২৭ জন (১২.৫৮%), মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে ৩ হাজার ৮৪১ জন (৫২.১৫%), বাইসাইকেল ও রিকশা আরোহী হিসেবে ৫১৯ জন (৭.০৪%) এবং অটোরিকশার চাকায় ওড়না বা পোশাক পেঁচিয়ে ১৫৪ জন (২.০৯%) শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।

সড়কভিত্তিক দুর্ঘটনার চিত্রে দেখা গেছে, আঞ্চলিক সড়কে সবচেয়ে বেশি ২ হাজার ১৪৯ জন (২৯.১৮%) শিক্ষার্থী মারা গেছেন। এ ছাড়া গ্রামীণ সড়কে ১ হাজার ৯৪৭ জন (২৬.৪৩%), শহরের সড়কে ১ হাজার ৭৮৬ জন (২৪.২৫%) এবং মহাসড়কে ১ হাজার ৪৮২ জন (২০.১২%) শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে পথচারী হিসেবে গ্রামীণ সড়কে ৭২৬ জন (৩৭.৭৫%), শহরের সড়কে ৫৩৭ জন (২৭.৯২%), আঞ্চলিক সড়কে ৪০৯ জন (২১.২৬%) এবং জাতীয় মহাসড়কে ২৫১ জন (১৩.০৫%) শিক্ষার্থী নিহত হয়েছেন।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনা হলে প্রথম ১০ মিনিটে কী করবেন

১৯ জুলাই ২০২৬

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা স্কুলে যাওয়া-আসার পথে কিংবা বাড়ির চারপাশে খেলার সময় অটোরিকশা, বাইক ও পণ্যবাহী যানের ধাক্কায় প্রধানত গ্রামীণ সড়কে দুর্ঘটনার শিকার হয়েছে। আবার ১৩ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা, মূলত আঞ্চলিক সড়ক ও মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায়ই বেশি প্রাণ হারিয়েছেন।

পাশাপাশি থ্রি-হুইলার ও অনিরাপদ মালবাহী যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী শিক্ষার্থীরা প্রাণ হারাচ্ছেন আর অসতর্কতার কারণে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ঘটছে মর্মান্তিক মৃত্যু।

সড়কে মৃত্যুর পাশাপাশি গত সাড়ে সাত বছরে অসাবধানে রেললাইন পারাপার এবং কানে হেডফোন ব্যবহার করে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে আরও ১ হাজার ২৩৭ জন শিক্ষার্থীর প্রাণ গেছে।

বছরভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০১৯ সালে ৬৯৩ জন, ২০২০ সালে ৭১৯ জন, ২০২১ সালে ৯৩৬ জন, ২০২২ সালে ১ হাজার ৩৮৫ জন, ২০২৩ সালে ১ হাজার ১৫৩ জন, ২০২৪ সালে ১ হাজার ৭৩ জন, ২০২৫ সালে ১ হাজার ১৪ জন এবং ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ৩৯১ জন শিক্ষার্থী দুর্ঘটনায় মারা গেছেন।

শিক্ষার্থীদের এমন অকালমৃত্যুর পেছনে ত্রুটিপূর্ণ সড়ক, অনিরাপদ যানবাহন, সচেতনতা ও প্রশিক্ষণের অভাব, সোশ্যাল মিডিয়ায় বেপরোয়া বাইক চালানোর মানসিকতা, ট্রাফিক আইন না মানা ও অসুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে দায়ী করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

এই অবস্থা থেকে উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে অন্তত একবার নিরাপত্তা ক্যাম্পেইন আয়োজন, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, পরীক্ষায় সড়কসংক্রান্ত বিষয় রাখা, গণমাধ্যমে প্রচার চালানো, অপ্রাপ্তবয়স্কদের বাইক চালানো রোধে কঠোর আইন প্রয়োগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে নিরাপদ অবকাঠামো গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।

সড়ক দুর্ঘটনারোড সেফটি ফাউন্ডেশনজাতীয়মৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা