Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

প্রধানমন্ত্রী

মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষাই কোরবানির মূল বার্তা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ২২:০৫
মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষাই কোরবানির মূল বার্তা

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহায় কোরবানির প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিতে অসচ্ছল ও কোরবানি দিতে না পারা মানুষের সঙ্গে মাংস ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা জানান।

ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, ত্যাগের মহিমা, তাকওয়ার শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা নিয়েই আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই, ঈদ মোবারক।

প্রধানমন্ত্রী বললেন, আল্লাহ যাদের এ বছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, তাদের প্রতি আমার বিনীত আবেদন—যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি, তাদের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করে নিন। এটিও কোরবানির অন্যতম শিক্ষা।

কোরবানি কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষাই এর মূল বার্তা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মত্যাগের এই উৎসব মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তার ভাষ্য, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন। যথা সম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন, যাতে কোরবানির দিনেই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেলা যায়।

এ সময় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ এবং পশুর বর্জ্য দ্রুত পরিষ্কার করতে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেষে দেশ, মুসলিম বিশ্ব ও সমগ্র মানবজাতির শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন তিনি।

প্রধানমন্ত্রীঈদ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise