Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নারী এমপিদের বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৫৩
নারী এমপিদের বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্যদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের দিলেন কিছু নির্দেশনা। জানিয়েছেন, জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের এমপিদের এলাকায় উন্নয়ন তদারকিতে প্রাধান্য দেওয়া হবে তাদেরও। পাশাপাশি পরামর্শ দিলেন নিজের সংসদীয় এলাকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে কাজের সমন্বয় করতে।

গতকাল সোমবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সংরক্ষিত নারী আসনের সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিকাল ৩টায় সভা শুরু হয়ে ৫টার দিকে েশষ হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে সংসদে কার্যকর ভূমিকা রাখা এবং তথ্যভিত্তিক বক্তব্য দেওয়ার জন্যও দলের সংরক্ষিত নারী এমপিদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের মধ্যে নবনির্বাচিত ও প্রথমবার এমপি হওয়া জনপ্রতিনিধিদের সংসদীয় রীতিনীতি এবং কার্যপ্রণালি সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং দক্ষ করে তুলতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে দেওয়া হবে এই প্রশিক্ষণ।

সভায় বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের কাজের সঙ্গে সমন্বয় করে নিজেরা যাতে কাজ করতে পারেন— এমন দাবি জানিয়েছেন সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের এমপিরা। এ বিষয়ে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন বলেও জানিয়েছে সভায় উপস্থিত একটি সূত্র।

রাষ্ট্র ও সরকার কী কী করছে, সে বিষয়ে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের ধারণা রাখাসহ লেখাপড়া এবং সংসদের কার্যক্রম দেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূলপর্যায়ে পৌঁছে দিতে তাদের সক্রিয় ভূমিকা পালনেরও নির্দেশ দেন।

দলের নারী এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনাদের শুধু সংসদে উপস্থিত থাকলেই চলবে না, বরং মাঠপর্যায়ের নারীদের বঞ্চনা ও অধিকারের কথা সংসদে উচ্চকণ্ঠে তুলে ধরতে হবে।’

সভায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, সরকার সবে ক্ষমতায় এসেছে। পাঁচ বছর অনেক সময়। তাই তাড়াহুড়া নয়। ধীরে-সুস্থে ও জেনে-বুঝে কাজ করতে হবে। তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে বক্তব্য দিতে হবে। সেজন্য বিএনপির সংরক্ষিত নারী এমপিদের প্রস্তুত হতে হবে।

সভায় সংসদীয় বিভিন্ন কমিটিতে রাখার আবদার করেন বিএনপির সংরক্ষিত নারী এমপিরা। তারা জানালেন, এরই মধ্যে বিভিন্ন কাজ ও দাবি নিয়ে আসছে এলাকার জনগণ। কিন্তু সংসদীয় এলাকা বণ্টন না হওয়ায় তৈরি হচ্ছে বিভ্রান্তি। প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে তাদের বক্তব্য শোনেন। এ সময় প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী এমপিদের নিজ নিজ সংসদীয় এলাকায় বিএনপির এমপিদের সঙ্গে সমন্বয় করে উন্নয়নমূলক কাজ করার জন্য বলেছেন। শিগগিরই তিনি এ বিষয়ে আরও নির্দেশনা দেবেন বলেও জানা গেছে।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের ৩৬ এমপি উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদবিএনপিমন্ত্রিপরিষদ বিভাগসংরক্ষিত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে