Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
আগামীর সময়
নারী ফুটবলে আলোর দিশারি মফিজ উদ্দিন
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ব্যয় সাশ্রয়ে কঠোর পরিকল্পনা কমিশন

ঘাট প্রকল্প থেকে বাদ ১৪ খরচ

  • খরচ কমাতে বলা হয়েছে তিন খাতে
  • সরকারের কাছে ঋণ নিয়ে ৪০৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব
হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৪:৪৩
ঘাট প্রকল্প থেকে বাদ ১৪ খরচ

সংগৃহীত ছবি

ঘাট উন্নয়ন প্রকল্প থেকে বাদ যাচ্ছে ১৪ ধরনের খরচ। নতুন প্রকল্পটিতে এসব ব্যয়ের প্রস্তাব করেছিল নৌপরিবহণ মন্ত্রণালায়। কিন্তু বর্তমান সরকারের ব্যয় সাশ্রয় নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে পরিকল্পনা কমিশন। এরই অংশ হিসেবে ‘বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লঞ্চঘাট ও ওয়েসাইড ঘাটে আনুষঙ্গিক সুবিধাদিসহ পল্টুন নির্মাণ ও স্থাপন’ নামে প্রস্তাবিত প্রকল্প থেকে খরচের খাত বাদ দেওয়ার পাশাপাশি আরও তিন খাতে ব্যয় কমিয়ে দেওয়া হচ্ছে। অন্য সময় হলে এসব খরচে কোনো নাকই গলাতো না কমিশন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় এ তথ্য।

সূত্র জানায়, গত ১৪ জুন প্রকল্পটি নিয়ে অনুষ্ঠিত হয় প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা। এতে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নেয়ামত উল্যা ভূঁইয়া। ওই সভায় প্রকল্পের বিভিন্ন খাতের প্রস্তাবিত ব্যয় খতিয়ে দেখা হয়। এরপর বাদ দিতে বলা হয়েছে, বাংলা নববর্ষ ভাতা, সাকুল্য বেতন (আউটসোর্সিং জনবল), কমিশন (জনবল সেবা), কনসালটেন্সি (সুপারভিশন, ইন্সপেকশন ও সার্টিফিকেশন), অনুষ্ঠান বা উৎসবাদি (উদ্বোধন ও আপ্যায়ন ব্যয়), মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয়, মোটরযান (ডাবল কেবিন পিকাপ), পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট, গ্যাস ও জ্বালানি, কম্পিউটার ও আনুষঙ্গিক (৩ সেট), অফিস সরঞ্জামাদি (ফটোকপিয়ার মেশিন-২ সেট) এবং আসবাবপত্র।

এক্ষেত্রে বলা হয়েছে, পুনর্গঠিত ডিপিপিতে (সংশোধিত প্রকল্প প্রস্তাব) এসব ব্যয়ের খাত বাদ দিতে হবে। পাশাপাশি স্ট্যাম্প ও সিল খাতে প্রস্তাবিত ৩ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা ধরতে হবে। এছাড়া মুদ্রণ ও বাঁধাই খাতে ৫ লাখ টাকার পরিবর্তে ২ লাখ, অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয় খাতে ১০ লাখের পরিবর্তে ৪ লাখ টাকা নির্ধারণ করতে হবে। সেই সঙ্গে অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয় খাতের বিস্তারিত ব্রেক-ডাউন পুনর্গঠিত ডিপিপিতে উল্লেখ করতে বলা হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহণ কতৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রধান প্রকৌশলী (মেরিন) আগামীর সময়কে বলেছেন, এসব ব্যয় বাদ দেওয়াটা ঠিক হয়নি। কেননা পন্টুন ও আনুষঙ্গিক কার্যক্রম আলাদা আলাদা ঘাটে বাস্তবায়ন হবে। সেখানে আমাদের লোকদের পাঠাতে হবে। ৪-৫ দিন থাকতেও হতে পারে। তাদের টিএ-ডিএ আমরা কোথা থেকে দেব। ঠিকাদারেরাতো চুরির চেষ্টা করবে। তাদের কাছ থেকেই যদি আমরা বাধ্য হয়ে কিছু সুবিধা নিতে যাই তাহলে শতভাগ কাজ সঠিকভাবে বুঝে নেওয়া যাবে না। আমরা তিনটি গাড়ির প্রস্তাব দিয়েছিলাম। সেখান থেকে দুটি বাদ দিয়ে একটি ভাড়ায় হলেও রাখা জরুরি ছিল। যেসব ব্যয় বাদ ও কমাতে বলা হয়েছে এগুলো প্রয়োজনীয় ছিল বলেই প্রস্তাব দেওয়া হয়েছে।

পিইসি সভায় অংশ নেওয়া পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা আগামীর সময়কে বলেছেন, সরকারের কাছে ঋণ নিয়ে ৪০৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রকল্পটির। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন পেলে চলতি বছর থেকে শুরু হয়ে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করার কথা বিআইডব্লিউটিএর। এ প্রকল্পে অপ্রয়োজনীয় এবং অহেতুক মনে করে অপচয় রোধে এসব ব্যয় বাদ এবং কিছু ব্যয় কমাতে বলা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা কিছুটা অসন্তুষ্ট হলেও শেষ পর্যন্ত একমত হয়েছেন। এ ধরনের ব্যয় বাদ দেওয়ায় প্রকল্প বাস্তবায়নে তেমন কোনো ক্ষতি হবে না।

পিইসি সভা সূত্র জানায়, বিআইডব্লিউটিএর প্রতিনিধি ওই সভায় বলেছেন, শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে যাত্রী ও মালামাল পরিবহনে অভ্যন্তরীণ নৌ-পথ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অভ্যন্তরীণ নৌপথে যাত্রী ও মালামাল সহজ এবং নিরাপদে ওঠা-নামা নিশ্চিত করতে সারাদেশে এ পর্যন্ত ৫৪টি নদী বন্দর স্থাপন করা হয়েছে। নদী বন্দরগুলোর আওতায় এ পর্যন্ত ৪০০টি লঞ্চ ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়েছে। বর্তমানে আরও ৪২৭টি ঘাট দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু ঘাটগুলোর ন্যূনতম অবকাঠামো সুবিধাদী দেওয়া যায়নি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ২০১৯ সালের ডিসেম্বরে একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন তৈরি করে। সেখানে ১৩০টি ঘাটের জন্য ১৩২টি পন্টুন ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদী নির্মাণ ও স্থাপনের সুপারিশ করা হয়। বিআইডব্লিউটিএ প্রাথমিক পর্যায়ে ৫৬টি ঘাটে পন্টুন ও অন্যান্য সুবিধাদি তৈরির জন্য এ প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। সরকারের দেওয়া ঋণে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ঋণের সুদ হার হবে হার ৩ শতাংশ, গ্রেস পিরিয়ড (রেয়াতকাল) ৫ বছরসহ ২০ বছরে ঋণ পরিশোধ করতে হবে। এ বিষয়ে অর্থ বিভাগের সম্মতি আছে। প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের যোগাযোগ উন্নয়ন ও পরিবহন খাতের আওতায় নৌপরিবহন ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ।

সভার সভাপতি নেয়ামত উল্যা ভূঁইয়া বলেছেন, ফিজিবিলিটি স্টাডি অনেক আগে সম্পন্ন হওয়ায় এতদিনে চাহিদার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে রিপোর্টটি হালনাগাদ করা প্রয়োজন এবং প্রকৃত চাহিদার ভিত্তিতে গুরুত্ব অনুসারে অগ্রাধিকারভিত্তিতে প্রকল্পটি পুনর্গঠন করা প্রয়োজন। এছাড়াও প্রকল্প পরিকল্পনা তৈরিতে ভেল্যু ফর মানি নিশ্চিত করে প্রকল্প প্রস্তাব তৈরি করতে হবে। এ পরিপ্রেক্ষিতে বুয়েটের মাধ্যমে ফিজিবিলিটি স্টাডি হালনাগাদ করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশনের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, ২৩ জুন পিইসি সভার কার্যবিবরণী জারি করা হয়েছে। শিগগির প্রকল্প প্রস্তাবটি নৌপরিবহণ মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হবে। সেখান থেকে পিইসি সভায় দেওয়া সিদ্ধান্তগুলো প্রতিপালন করে প্রকল্প প্রস্তাবের সংশোধনী পরিকল্পনা কমিশনে পাঠাতে হবে। এরপর সব কিছু ঠিকঠাক থাকলে একনেকে উপস্থাপনে সুপারিশ দেবে ভৌত অবকাঠামো বিভাগ।

ঘাট প্রকল্পব্যয় সংকোচন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    অবশেষে চসিকের সেই ৩০ হাজার কোটির ভুয়া মনোরেল চুক্তি বাতিল

    অবশেষে চসিকের সেই ৩০ হাজার কোটির ভুয়া মনোরেল চুক্তি বাতিল

    ২৫ জুন ২০২৬, ০০:২৯

    ৪০ রেলক্রসিংয়ের ৩১টিই অরক্ষিত, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

    ৪০ রেলক্রসিংয়ের ৩১টিই অরক্ষিত, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

    ২৫ জুন ২০২৬, ০০:২৩

    লক্ষ্য শুধু অবকাঠামোই নাকি সক্ষমতা বাড়ানো

    লক্ষ্য শুধু অবকাঠামোই নাকি সক্ষমতা বাড়ানো

    ২৫ জুন ২০২৬, ০০:০০

    সম্রাট জেলে সাম্রাজ্য কার

    সম্রাট জেলে সাম্রাজ্য কার

    ২৫ জুন ২০২৬, ০০:০০

    সরকারি চাকরি যায় না

    সরকারি চাকরি যায় না

    ২৫ জুন ২০২৬, ০০:০০

    নারী ফুটবলে আলোর দিশারি মফিজ উদ্দিন

    নারী ফুটবলে আলোর দিশারি মফিজ উদ্দিন

    ২৫ জুন ২০২৬, ০৩:৪১

    ‘ঘুষপাগলা’ সেই কর্মকর্তা বরখাস্ত হতে পারেন আজই

    ‘ঘুষপাগলা’ সেই কর্মকর্তা বরখাস্ত হতে পারেন আজই

    ২৫ জুন ২০২৬, ০০:২০

    ১০ দিনেই মা-মেয়ে হত্যা মামলার অভিযোগপত্র

    ১০ দিনেই মা-মেয়ে হত্যা মামলার অভিযোগপত্র

    ২৫ জুন ২০২৬, ০০:৫৪

    ভিনিসিয়ুসের জাদুতে স্কটল্যান্ডকে হারাল ব্রাজিল

    ভিনিসিয়ুসের জাদুতে স্কটল্যান্ডকে হারাল ব্রাজিল

    ২৫ জুন ২০২৬, ০২:৩৬

    দুর্ঘটনাস্থলে তিন কোচ রেখেই গন্তব্যের পথে বিজয় এক্সপ্রেস

    দুর্ঘটনাস্থলে তিন কোচ রেখেই গন্তব্যের পথে বিজয় এক্সপ্রেস

    ২৫ জুন ২০২৬, ০১:৫০

    ভাঙনের কবলে তিস্তা সেতু রক্ষাবাঁধ, পরিদর্শনে এলজিইডি

    ভাঙনের কবলে তিস্তা সেতু রক্ষাবাঁধ, পরিদর্শনে এলজিইডি

    ২৫ জুন ২০২৬, ০১:৪০

    আর চলচ্চিত্র পরিচালনা করবেন না মহেশ ভাট, জানালেন ছেলে বিক্রম

    আর চলচ্চিত্র পরিচালনা করবেন না মহেশ ভাট, জানালেন ছেলে বিক্রম

    ২৫ জুন ২০২৬, ০৫:৫৭

    মুসলিম জোটের প্রস্তাব ইরানের

    মুসলিম জোটের প্রস্তাব ইরানের

    ২৫ জুন ২০২৬, ০৫:৫৮

    ‘বি’ গ্রুপের সেরা সুইজারল্যান্ড, রানার্সআপ কানাডা

    ‘বি’ গ্রুপের সেরা সুইজারল্যান্ড, রানার্সআপ কানাডা

    ২৫ জুন ২০২৬, ০৩:০২

    লাইনচ্যুত বিজয় এক্সপ্রেস, বন্ধ রেল চলাচল

    লাইনচ্যুত বিজয় এক্সপ্রেস, বন্ধ রেল চলাচল

    ২৫ জুন ২০২৬, ০০:০৮

    advertiseadvertise