২৬ সদস্য নিয়ে সংসদে বাজেট অধিবেশন দেখল মায়ের ডাক
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেলেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের ২৬ সদস্য।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে আজ রবিবার বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠক তারা সংসদ ভবনের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারি থেকে সরাসরি দেখেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত রয়েছেন। এদিন অধিবেশনে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।


