Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সংবাদ সম্মেলনে বক্তারা

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

উবায়দুল্লাহ বাদল, অন্তালিয়া (তুরস্ক) থেকে
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৫:২৯
শেয়ার করুন:
জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

সংগৃহীত ছবি

বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কপ-৩১-এর আলোচনায় অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাবটি পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্যের অভাবে তা গৃহীত হয়নি। আলোচনা অব্যাহত থাকলেও অর্থায়নের পরিমাণ, উৎস, সময়সীমা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে এখনো সুস্পষ্ট সমঝোতা প্রতিষ্ঠিত হয়নি। অভিযোজন অর্থায়ন তিন গুণ করার অঙ্গীকার বাস্তবায়নে কপ-৩১ থেকেই সুনির্দিষ্ট রোডম্যাপ, পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা, স্বচ্ছ অর্থায়ন ব্যবস্থা ও কার্যকর জবাবদিহি কাঠামো নিশ্চিত করতে হবে।

আজ শনিবার তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১-এর সম্মেলনকক্ষ-২, এরিয়া ডি-৪-এ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

‘প্যারিস চুক্তির বাস্তবায়ন ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বৈশ্বিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ নিশ্চিত কর’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ; মুভমেন্ট ফর অ্যাডভান্সিং আন্ডারস্ট্যান্ডিং অব সাসটেইনেবিলিটি অ্যান্ড মিউচুয়ালিটি (মৌসম), ভারত এবং লিডার্স বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মৌসম, ভারতের সৌম্য দত্ত; কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশের এম এ হাসান; পিপলস মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস, নেপালের প্রয়াস অধিকারী; ফিয়ান, শ্রীলঙ্কার থিলক কারিয়াওয়াসাম; পৈরভি, ভারতের অজয় কুমার এবং লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল।

বক্তারা বলেন, কপ-৩১-কে আরেকটি প্রতিশ্রুতির সম্মেলনে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন ও জবাবদিহির সম্মেলনে রূপ দিতে হবে। প্যারিস চুক্তির আর্টিকেল ৯.১ অনুযায়ী উন্নত দেশগুলোকে ঐতিহাসিক দায় ও অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা পূরণ করতে হবে। বড় নির্গমনকারী দেশগুলোর জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। পাশাপাশি দ্রুত ও উল্লেখযোগ্য হারে নির্গমন হ্রাসের পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত, সুশৃঙ্খল ও ন্যায়সংগত উত্তরণ নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে লস অ্যান্ড ড্যামেজ মোকাবিলায় নতুন ও অতিরিক্ত, পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য এবং অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য অর্থায়নে সরাসরি প্রবেশাধিকার, দ্রুত অর্থ ছাড় এবং সহজ ও স্বচ্ছ অর্থপ্রাপ্তির প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে।

আরও পড়ুন

ট্রাম্প-শি-পুতিন হঠাৎ বৈঠক কেন, যা কখনো ঘটেনি!

১৪ নভেম্বর ২০২৬

ভারতের সৌম্য দত্ত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো ভয়াবহ বন্যাসহ জলবায়ুজনিত দুর্যোগে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ছে, যার প্রভাব কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার হলেও ঘোষিত অনুদান প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। এই বাস্তবতা আন্তর্জাতিক মানবিক সহায়তা ও অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট করে। তাই ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সংহতি, পারস্পরিক সহযোগিতা এবং কার্যকর ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা জরুরি।

নেপালের প্রয়াস অধিকারী বলেন, জলবায়ু অর্থায়নের বর্তমান ব্যবস্থার মূল সমস্যা হলো, এর মধ্যে ঔপনিবেশিক ক্ষমতা ও নিয়ন্ত্রণের চর্চা রয়েছে। বৈশ্বিক দক্ষিণের দেশগুলো খরা, বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগে বিপুল ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতির শিকার হচ্ছে। অথচ প্রয়োজনীয় অর্থায়নের জন্য তাদের জটিল আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই ঔপনিবেশিক কাঠামো থেকে বেরিয়ে এসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজ, দ্রুত ও সরাসরি অর্থায়ন নিশ্চিত করতে হবে।

ভারতের অজয় কুমার বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু অর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। অথচ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের খুব সামান্য অংশই এ অঞ্চলে পৌঁছায়। প্রাপ্ত অর্থায়নের ৮০ শতাংশের বেশি পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত, যেখানে দক্ষিণ এশিয়ার অংশ অত্যন্ত সীমিত। এই বৈষম্য জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর অর্থায়নপ্রাপ্তির সংকটকে আরও গভীর করছে। তাই দক্ষিণ এশিয়ার জন্য ন্যায্য, পর্যাপ্ত ও সরাসরি জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।

শ্রীলঙ্কার থিলক কারিয়াওয়াসাম বলেন, জলবায়ু অর্থায়ন ব্যবস্থার মূল উদ্দেশ্য হওয়া উচিত ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু অর্থায়নের প্রতিশ্রুতি ও বিভিন্ন প্রক্রিয়া থাকলেও তহবিল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছাচ্ছে না। শ্রীলঙ্কার নাগরিক সমাজ প্রশ্ন তুলছে, এই ব্যবস্থাগুলো কীভাবে বাস্তুচ্যুত মানুষ ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর প্রয়োজন পূরণ করবে? তাই জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং স্থানীয় জনগোষ্ঠীর কাছে অর্থের কার্যকর ও সরাসরি প্রবাহ নিশ্চিত করতে হবে।

লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল বলেন, লস অ্যান্ড ড্যামেজ আলোচনায় জলবায়ুজনিত বাস্তুচ্যুতিকে অগ্রাধিকার দিতে হবে এবং বাস্তুচ্যুতি মোকাবিলায় বিশেষায়িত অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে। পরিকল্পিত পুনর্বাসন ও স্থানান্তরের ক্ষেত্রে মানবাধিকার, নিরাপত্তা ও মানুষের মর্যাদা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা ও তথ্য বিনিময় জোরদার করতে হবে এবং অর্থায়ন ব্যবস্থাকে কার্যকর করে প্রতিশ্রুত অর্থ দ্রুত বাস্তব পদক্ষেপে রূপান্তর করতে হবে।

কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশের এম এ হাসান বলেন, প্যারিস চুক্তির আর্টিকেল ৯.১ অনুযায়ী উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা রয়েছে। এটি কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়, বরং আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত দায়িত্ব। কপ-৩১-এর ক্লাইমেট ফাইন্যান্স ওয়ার্ক প্রোগ্রামে এই দায়িত্বের পরিধি ও অর্থায়নের উৎস নিয়ে মতপার্থক্য দেখা যাচ্ছে। আমাদের অবস্থান স্পষ্ট বেসরকারি অর্থায়ন দিয়ে উন্নত দেশগুলোর আর্টিকেল ৯.১-এর বাধ্যবাধকতা প্রতিস্থাপন করা যাবে না।


জলবায়ু সংকটকপ ৩১প্যারিস চুক্তির বাস্তবায়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে