বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কপ-৩১-এর আলোচনায় অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাবটি পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্যের অভাবে তা গৃহীত হয়নি। আলোচনা অব্যাহত থাকলেও অর্থায়নের পরিমাণ, উৎস, সময়সীমা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে এখনো সুস্পষ্ট সমঝোতা প্রতিষ্ঠিত হয়নি। অভিযোজন অর্থায়ন তিন গুণ করার অঙ্গীকার বাস্তবায়নে কপ-৩১ থেকেই সুনির্দিষ্ট রোডম্যাপ, পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা, স্বচ্ছ অর্থায়ন ব্যবস্থা ও কার্যকর জবাবদ...