Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংসদ

ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে : বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৯:৫৫
ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে : বিরোধীদলীয় নেতা

সংগৃহীত ছবি

দেশের ইতিহাসে বারবার জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার মূল লক্ষ্যই হলো দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে।

মঙ্গলবার ( ৩১ মার্চ ) সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে নির্ধারিত আলোচনার সূচনা বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

‘একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে কোনো রাজতন্ত্র থাকে না, সেখানে বংশপরম্পরায় শাসনেরও ব্যবস্থা থাকে না। জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয় এবং দেশ পরিচালনা করে। কিন্তু দুঃখের বিষয়, অতীতে জনগণের ভোটে নির্বাচিত হওয়া সত্ত্বেও বারবার জনগণের ভোটের অধিকার খর্ব করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হত্যা করা হয়েছে’,- বলছিলেন জামায়াত আমির।

‘সর্বশেষ ২০০৯ সালে যারা সরকার গঠন করেছিল, তারা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে ডামি ও প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখে। দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে জাতির ওপর চাপিয়ে দেওয়া হয় প্রচণ্ড দুঃশাসন,’- যোগ করেন তিনি।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে ডা. শফিকুর বলেছেন, (আওয়ামী লীগের) এসব অপকর্মের পরিণতি হিসেবে ২০২৪ সালের জুলাই মাসে দাবানল জ্বলে ওঠে তরুণ ছাত্রসমাজের মধ্যে, যার চূড়ান্ত পরিণতি ৫ আগস্ট। এই আন্দোলনে শুধু নির্দিষ্ট কোনো গোষ্ঠী নয়—সম্পৃক্ত হয়েছিলেন কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, মাঝি, মজুর।

বক্তব্যের শেষে বিরোধী দল ও সরকারি দলের সংসদ সদস্যদের জুলাই সনদের ওপর উন্মুক্ত ও যৌক্তিক আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানান এবং বিরোধী দলের সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ রাখেন তিনি।

ফ্যাসিবাদবিরোধীদলীয় নেতা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise