স্পিকারকে ‘হাফিজ সাহেব’ সম্বোধন, পার্থকে থামালেন ডেপুটি স্পিকার

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে স্পিকারকে ‘হাফিজ সাহেব’ বলে সম্বোধন করায় ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তাৎক্ষণিকভাবে থামিয়ে দেন ডেপুটি স্পিকার।
আজ সোমবার বিকালে ৩টায় বাজেটের ওপর অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।
নিজের নির্বাচনী এলাকা ভোলার বিভিন্ন বিষয় তুলে ধরতে গিয়ে পার্থ বলেছেন, ‘হাফিজ সাহেব থাকলে রিলেট করতো, উনি ভোলার মানুষ।’ সঙ্গে সঙ্গে ডেপুটি স্পিকার তাকে থামিয়ে বললেন, ‘হাফিজ সাহেবকে...’
পরে পার্থ দুঃখ প্রকাশ করে বললেন, ‘সরি, সরি স্পিকার সাহেব। সরি, আই অ্যাম সরি। আপনি চিনেন ওনাকে, বাট আমার বলাটা ভুল হয়েছে।’
জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বললেন, ‘আন্ডারস্ট্যান্ড। উই আর মেম্বার, মেম্বার অব পার্লামেন্ট। থ্যাংক ইউ।’ এ ঘটনার পর অধিবেশনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।




