সংসদে সমাজকল্যাণমন্ত্রী
স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে

স্বামী-স্ত্রী— উভয়ের কর্মস্থল কাছাকাছি, একই জায়গা, শহর কিংবা একই উপজেলায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল মঙ্গলবার সংসদে বিরোধী দলের সদস্য মারদিয়া মমতাজের বিধি-৭১-এর আওতায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিসের জবাবে এ তথ্য জানালেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী জানিয়েছেন, মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে ৪৪টি ডে-কেয়ার সেন্টার কাজ করছে। বিভিন্ন অঞ্চলে রয়েছে ২০টি ডে-কেয়ার সেন্টার। এ ছাড়া আরও ২০টি অর্থাৎ ৬৪টি ডে-কেয়ার সেন্টার এ মুহূর্তে ঢাকা শহর এবং ঢাকার বাইরে পরিচালনা করছে সরকার।
তিনি বললেন, সারা দেশে আরও ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপনের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। কেন্দ্রগুলোয় এরই মধ্যে ৪ হাজার ৫০টি ১৫ দিন থেকে ৬ বছর বয়সী শিশুদের অফিস চলাকালে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রাখার ব্যবস্থা রয়েছে।





