Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংসদ

সংসদে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আ.লীগ আমলের ভুয়া মুক্তিযোদ্ধাদের অপসারণ করা হবে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ২০:৪০
আ.লীগ আমলের ভুয়া মুক্তিযোদ্ধাদের অপসারণ করা হবে

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছে তাদের অপসারণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারদলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানালেন মন্ত্রী।

প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের আশ্বাস দিয়েছেন আহমেদ আযম খান। ‘ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে লক্ষাধিক অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত করে ভাতাসহ অন্যান্য সুবিধাদি দেওয়া হয়েছে। এসব অমুক্তিযোদ্ধা তালিকা থেকে অপসারণ করে সঠিক মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করব।’

আবুল কালাম আজাদ সিদ্দিকীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী আযম খান বলেছিলেন, অমুক্তিযোদ্ধাদের সব সুবিধা থেকে দূরে রেখে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতে চাই। এটা আমাদের অঙ্গীকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে সব অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ দিয়ে আরও যারা দীর্ঘদিন বঞ্চিত আছে.. যে মুক্তিযোদ্ধারা বঞ্চিত, আমার কাছে অনেক মুক্তিযোদ্ধা এসেছেন। তারা চোখের পানি ফেলেছেন, তারা স্বাধীনতার পর থেকে দুয়ারে দুয়ারে ঘুরছেন, এখনো মুক্তিযোদ্ধার সুবিধা পাচ্ছেন না। বাংলাদেশে যেসব মুক্তিযোদ্ধা হয়রানির শিকার হয়েছেন, তাদের যথাযথভাবে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত করে মূল্যায়ন করতে চাই।

এর আগে বিকেল সাড়ে ৩টায় স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।


আওয়ামী লীগত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঅপসারণমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise