Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মুক্তিযোদ্ধার সম্মান-স্বীকৃতি ফিরে পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের গোবিন্দ কুন্ডু

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩
শেয়ার করুন:
মুক্তিযোদ্ধার সম্মান-স্বীকৃতি ফিরে পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের গোবিন্দ কুন্ডু

সংগৃহীত ছবি

মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি ফিরে পেয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ও একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডু। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের হস্তক্ষেপে তাৎক্ষণিক এবং ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে বিষয়টির সমাধান হয়। এর মাধ্যমে একজন বীর মুক্তিযোদ্ধার দীর্ঘ চার বছরের বঞ্চনা ও আক্ষেপের অবসান হলো।

গতকাল সোমবার (১৬ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে গেজেটে ভুলভাবে আসা নামের পরিবর্তে স্বাধীন বাংলা ফুটবল দলের প্রকৃত বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম সরকারি তালিকায় সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিকে জানানো হয়েছে এসব তথ্য।

জানা যায়, ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সময় অস্ত্র জমা রেখে স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের মাটিতে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠন করেছিল। ক্রীড়াঙ্গনের এই গর্বিত ও উজ্জ্বল নক্ষত্রদের একজন ছিলেন প্রাণ গোবিন্দ কুন্ডু। ফুটবল ফেডারেশনের সমস্ত দলিল-দস্তাবেজে তার নাম সঠিক থাকলেও সরকারি গেজেটে ‘পবিন্দ কুন্ড’ নাম ও ভুল ঠিকানা অন্তর্ভুক্ত হয়।

দীর্ঘদিন নিউইয়র্কে প্রবাস জীবন শেষে দেশে ফিরে ২০২২ সাল থেকে সতীর্থদের প্রত্যয়নপত্র, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রমাণপত্র এবং হলফনামাসহ বিভিন্ন দপ্তরে ঘুরেও নাম সংশোধনের কোনো সুরাহা পাননি এই ফুটবল যোদ্ধা। তার আবেদনের প্রেক্ষিতে ২০২২ সালেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রেরণের জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেয়।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ২০২২ সালেই সুনির্দিষ্টভাবে মন্ত্রণালয়কে নিশ্চিত করেন, পূর্বের গেজেটে উল্লিখিত ‘পবিন্দ কুন্ড’ নামের কোনো ব্যক্তির বাস্তবে কোনো অস্তিত্ব নেই এবং প্রকৃতপক্ষে প্রাণ গোবিন্দ কুন্ডুই স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য। অর্থাৎ ২০২২ সালেই তদন্তে প্রমাণিত হয়, গেজেটে প্রকাশিত ব্যক্তি এবং প্রাণ গোবিন্দ কুন্ডু একই ব্যক্তি।
জেলা প্রশাসকের এমন স্পষ্ট ও দাপ্তরিক নিশ্চিতকরণের পরও ফাইলটি দীর্ঘদিন আমলাতান্ত্রিক জটিলতার গ্যাঁড়াকলে আটকে ছিল। বার্ধক্যের কোঠায় পৌঁছে প্রাণ গোবিন্দ কুন্ডুর একটাই আকুতি ছিল— জীবদ্দশায় যেন সরকারি গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের নামটি সঠিক দেখতে পান।

বিষয়টি বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের নজরে এলে তিনি এ বিষয়ে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন। মন্ত্রীর এই আন্তরিক সদিচ্ছা ও দ্রুত হস্তক্ষেপে মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে।

বার্ধক্যে এসে হলেও নিজের সঠিক পরিচয়ে গেজেটভুক্ত হতে পেরে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডু।

বীর মুক্তিযোদ্ধাফুটবলগেজেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়