Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সড়কমন্ত্রী

আমি ‘সমঝোতা’ শব্দটা বললেই আবার সমস্যা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ২২:২০
আমি ‘সমঝোতা’ শব্দটা বললেই আবার সমস্যা

শেখ রবিউল আলম—ফাইল ছবি

সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বেলা তখন প্রায় তিনটা। সড়ক মন্ত্রীর কক্ষের বাইরে সাংবাদিকদের বেশ জটলা। মন্ত্রী শেখ রবিউল আলমও দাঁড়িয়ে কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে। আলোচনার বিষয় বাসভাড়া।

কত বাড়ল, কবে থেকে কার্যকর হবে, কীভাবে আদায় হবে, নির্ধারিত ভাড়ার বেশি নিলে কী হবে—এমন নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন মন্ত্রী। যুক্তি দিয়ে বোঝাচ্ছেন ভাড়া বাড়ানোর কারণও। এমনকি অঙ্ক কষে বোঝানোর চেষ্টা করলেন, ভাড়া আরও কিছুটা বাড়ার যৌক্তিকতা ছিল।

পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর যে প্রস্তাব এসেছিল, সেটিও মন্ত্রীর ভাষায় ছিল যৌক্তিক। তবে জনগণের কথা বিবেচনায় নিয়ে সেই প্রস্তাব থেকে ৩ পয়সা কমিয়ে আনা হয়েছে—এমন দাবিও করলেন তিনি। অর্থাৎ ভাড়া বাড়ানোর পেছনে যুক্তি যেমন আছে, তেমনি সেই যুক্তির মধ্যেই জনগণের জন্য কিছুটা ‘ছাড়’ও আছে— বোঝালেন মন্ত্রী।

আরও পড়ুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বেনাপোলে ট্রাক ভাড়া বৃদ্ধি, বিপাকে ব্যবসাযীরা

২২ সেপ্টেম্বর ২০২৬

সব ঠিকঠাকই চলছিল। ভাড়া বাড়ানোর অঙ্ক, মালিকদের প্রস্তাব, জনগণের স্বার্থ—সবকিছুর ব্যাখ্যাও বেশ গুছিয়েই দিচ্ছিলেন মন্ত্রী। হঠাৎ একটি শব্দ উচ্চারণ করেই যেন খানিকটা থামলেন তিনি। শব্দটি—‘সমঝোতা’। হালকা হেসে বললেন, ‘সমঝোতা শব্দটা আমি বললেই আবার সমস্যা।’

কথাটা অবশ্য এমনি এমনি আসেনি। ‘আগামীর সময়’–এর প্রশ্ন ছিল, বাসের ভাড়া সরকার নির্ধারণ করলেও ট্রাকের ভাড়া কেন সরকার নির্ধারণ করে না? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে পিকআপের উদাহরণ টানেন মন্ত্রী। বাসাবদলের সময় পিকআপ ভাড়া করতে গিয়ে মালিক ও গ্রাহকের দর-কষাকষির প্রসঙ্গ তুলে ধরেন। এরপরই আসে ‘সমঝোতা’।

মন্ত্রী বলতে চাইলেন, সব ক্ষেত্রে ভাড়া নির্ধারণের ব্যবস্থা আছে। কিন্তু বাস্তবে কোথাও কোথাও ক্রেতা-বিক্রেতার দর-কষাকষির সংস্কৃতি রয়েছে। ফলে নির্ধারিত ভাড়া থাকার পরও বাস্তব লেনদেনটি গিয়ে দাঁড়ায় দুপক্ষের সমঝোতায়। আর এই জায়গাটিতেই যেন শব্দটি নিয়ে মন্ত্রীর নিজেরই একটু অস্বস্তি।

কারণ ‘সমঝোতা’ শব্দটি মন্ত্রীর জন্য একেবারে নতুন কোনো ঝুঁকির জায়গা নয়। পরিবহন খাতে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম সংবাদ সম্মেলনেই শব্দটি তাকে বেশ ভুগিয়েছে। তখন পরিবহনে ওঠা চাঁদা প্রসঙ্গে তিনি বলেছিলেন, সেটি ‘সমঝোতার ভিত্তিতে’ হয়ে থাকে। আর সেখান থেকেই তৈরি হয়েছিল নতুন বিতর্ক—সমঝোতায় হলে সেটি চাঁদা থাকে কীভাবে?

সেই ঘটনার পর ‘সমঝোতা’ শব্দটি যে মন্ত্রীর কাছে একটু স্পর্শকাতর, সেটি হয়তো আজ সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বেই আবার মনে করিয়ে দিলেন তিনি। ট্রাকের ভাড়া নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে শব্দটি মুখে আসতেই তাই তাঁর নিজের মুখেই বেরিয়ে গেল– ‘সমঝোতা শব্দটা আমি বললেই আবার সমস্যা।’

সড়কমন্ত্রীবাসভাড়াসমঝোতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়