Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি বাংলাদেশ প্রধানের বিদায়ী সাক্ষাৎ

  • দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু সহনশীলতায় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৫:৩৯
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি বাংলাদেশ প্রধানের বিদায়ী সাক্ষাৎ

সংগৃহীত ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশনের (আইএফআরসি) বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান আলবার্তো বোকানেগ্রা। সাক্ষাতে বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা, জলবায়ু সহনশীলতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আজ রবিবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে আলবার্তো বোকানেগ্রা বাংলাদেশে দায়িত্ব পালনকালে আইএফআরসির পরিচালিত প্রধান মানবিক কার্যক্রম ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সহায়তায় সংস্থাটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় দায়িত্ব পালনের পুরো সময়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মানবিক কার্যক্রম বাস্তবায়নে সরকারের সঙ্গে গড়ে ওঠা গঠনমূলক অংশীদারত্বেরও প্রশংসা করেন আইএফআরসির এই কর্মকর্তা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আলবার্তো বোকানেগ্রাকে সফলভাবে দায়িত্ব পালন সম্পন্ন করায় অভিনন্দন জানান। তিনি বাংলাদেশে আইএফআরসির নেতৃত্বে তার অবদানের প্রশংসা করে বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে আইএফআরসির যে দীর্ঘদিনের অংশীদারত্ব রয়েছে, তা দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

প্রতিমন্ত্রী বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগে আইএফআরসির ধারাবাহিক সহায়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক কার্যক্রমে সংস্থাটির অবদানের জন্যও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নারী ও শিশুদের বিশেষ গুরুত্ব দিয়ে সহনশীলতা বৃদ্ধির উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএফআরসির মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সাক্ষাতের শেষে আলবার্তো বোকানেগ্রার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তার উত্তরসূরির নেতৃত্বেও বাংলাদেশ ও আইএফআরসির মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সহযোগিতা ও অংশীদারত্ব আরও শক্তিশালী হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীশামা ওবায়েদআইএফআরসিআইএফআরসি বাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে