Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ডা. মোর্শেদ উদ্দীন আকন্দ

বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে একজনের পা কাটা যায়

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৬:০১
বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে একজনের পা কাটা যায়

ছবি: আগামীর সময়

বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় একজন মানুষের পা কেটে ফেলতে হচ্ছে। অথচ শুরুতেই পায়ের ঝুঁকি শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও যত্ন নিশ্চিত করা গেলে অনেক ক্ষেত্রেই এ ধরনের অঙ্গহানি ঠেকানো সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ পোডিয়াট্রি সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মোর্শেদ উদ্দীন আকন্দ।

তিনি বলেন, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের পায়ের নিচে অতিরিক্ত চাপ, স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়া, ছোট ক্ষত ও সংক্রমণ ধীরে ধীরে আলসার ও গ্যাংগ্রিনে রূপ নিতে পারে। পরে পরিস্থিতি জটিল হয়ে পায়ের অংশবিশেষ কিংবা পুরো পা কেটে ফেলার প্রয়োজন হতে পারে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বিশেষজ্ঞরা বলেন, পায়ের স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে নিয়মিত পরীক্ষা, সঠিক জুতা ব্যবহার এবং চিকিৎসকসহ বিভিন্ন স্বাস্থ্য পেশাজীবীর সমন্বিত চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা গেলে অকাল পা হারানোর ঘটনা অনেকটাই কমানো সম্ভব।

আরও পড়ুন

৭ নভেম্বর সাধারণ ছুটি

০৬ অক্টোবর ২০২৬

ডা. মোর্শেদ উদ্দীন আকন্দ বলেন, বাংলাদেশে পোডিয়াট্রি এখনো নতুন একটি বিষয়। অথচ মানুষের স্বাভাবিক হাঁটা ও চলাফেরার জন্য পায়ের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত পায়ে বড় ধরনের সমস্যা দেখা দেওয়ার পরই মানুষ এর গুরুত্ব বুঝতে পারে।

তিনি বলেন, ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে রোগীর অনুভূতি কমে যেতে পারে। ফলে পায়ে ছোট ক্ষত হলেও অনেক সময় তা টের পাওয়া যায় না। সেখান থেকে সংক্রমণ, আলসার ও গ্যাংগ্রিন হতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে পায়ের অংশবিশেষ কিংবা পুরো পা কেটে ফেলতে হয়।

বিশেষজ্ঞরা জানান, ডায়াবেটিস রোগীদের পায়ের স্নায়ু ও রক্তনালির জটিলতা দেখা দিলে পায়ের অনুভূতি কমে যায়। ফলে জুতার ভেতরে কাঁকর ঢুকে যাওয়া, ঘর্ষণে ক্ষত তৈরি হওয়া কিংবা দীর্ঘসময় পায়ের কোনো অংশে অতিরিক্ত চাপ পড়ার মতো বিষয়ও রোগীর নজর এড়িয়ে যেতে পারে। এ ধরনের ছোট সমস্যাই পরবর্তী সময়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাক্লাইন রাসেল। তিনি বলেন, পায়ের যত্ন নেওয়ার বিষয়টি অনেক পুরোনো হলেও আধুনিক সময়ে এর গুরুত্ব আরও বেড়েছে। অনেক মানুষ পায়ে সমস্যা শুরু হওয়ার পরও তা বুঝতে পারেন না। ফলে চিকিৎসা নিতে দেরি হয় এবং একসময় অঙ্গহানির মতো পরিস্থিতি তৈরি হয়।

তিনি বলেন, পায়ের সমস্যা শুধু ডায়াবেটিস রোগীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষের পায়ের নানা ধরনের সমস্যা রয়েছে। তাই বাংলাদেশে পোডিয়াট্রিক সেবার ব্যাপক চাহিদা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার সিদ্দিক-ই রব্বানী বলেন, ডায়াবেটিস রোগীদের পায়ের আলসার ও গ্যাংগ্রিনের ঝুঁকি আগেভাগে শনাক্ত করতে পায়ের চাপ পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, দেশে প্রায় দেড় কোটি ডায়াবেটিস রোগী রয়েছেন। তাদের একটি বড় অংশ পায়ের বিভিন্ন জটিলতার ঝুঁকিতে থাকলেও অনেকেই আলসার বা গ্যাংগ্রিন হওয়ার পর চিকিৎসকের কাছে আসেন। এতে অনেক ক্ষেত্রে পায়ের অংশবিশেষ কিংবা পুরো পা কেটে ফেলতে হয়।

আরও পড়ুন

রামপাল থানার ওসি শেখ রাজীব মারা গেছেন

০৮ অক্টোবর ২০২৬

তিনি আরও বলেন, আধুনিক কম্পিউটারভিত্তিক যন্ত্রের মাধ্যমে পায়ের তলায় কোন জায়গায় অতিরিক্ত চাপ পড়ছে তা শনাক্ত করা সম্ভব। ঝুঁকিপূর্ণ জায়গায় চাপ কমাতে বিশেষভাবে তৈরি জুতা ব্যবহার করা যায়। অলাভজনক প্রতিষ্ঠান রিলেভেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি সোসাইটি (আরএসটিএস) দেশে তৈরি প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের পরীক্ষা চালু করেছে।

জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, দেশে পোডিয়াট্রি বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি চালু করা প্রয়োজন। এ জন্য সার্টিফিকেট কোর্স চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে।

তিনি বলেন, ধূমপান শুধু মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, পরিবেশ ও জমির ওপরও এর নেতিবাচক প্রভাব রয়েছে। তাই তামাক চাষ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

পাকাটাডা. মোর্শেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের