আগামীর সময়

রাষ্ট্রপতিই সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতিই সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনই ভাষণ দেবেন বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমনটা জানিয়েছেন।


এর আগে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার কবির।

জুলাই অভ্যুত্থানের ‘স্পিরিট’ সমুন্নত রাখতে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার দাবি জানান তিনি।

    শেয়ার করুন: