Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ইনভেস্ট বাংলাদেশের সদস্য হলেন মুনতাসীর হোসেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫২
ইনভেস্ট বাংলাদেশের সদস্য হলেন মুনতাসীর হোসেন

মোহাম্মদ মুনতাসীর হোসেন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দেশের প্রধান বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের প্রথম সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মুনতাসীর হোসেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত সচিব পদমর্যাদায় তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ডিজিটাল পণ্য ও বাণিজ্যিক কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার দুই দশকের অভিজ্ঞতাসম্পন্ন মুনতাসীর হোসেন দেশে ও আন্তর্জাতিক বাজারে কাজের বিস্তৃত অভিজ্ঞতা রাখেন। এর আগে তিনি গ্রামীণফোন ও টেলিনর গ্রুপে পণ্য, উদ্ভাবন, নতুন ব্যবসা, বাণিজ্যিক উন্নয়ন ও সামাজিক প্রভাববিষয়ক বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি একাধিক ডিজিটাল পণ্য ও ব্যবসা গড়ে তোলার পাশাপাশি সেগুলো বড় পরিসরে সম্প্রসারণ করেন। পরবর্তীতে উদ্যোক্তা হিসেবে আন্তর্জাতিক বাজারে একাধিক প্রযুক্তি ব্যবসা প্রতিষ্ঠা ও পরিচালনা করেন তিনি।

আরও পড়ুন

কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল

১০ সেপ্টেম্বর ২০২৬


শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে খ্যাতনামা ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠান ইনসিয়াড (INSEAD) ও লন্ডন বিজনেস স্কুল থেকে এক্সিকিউটিভ এডুকেশন সম্পন্ন করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ মুনতাসীর হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য খুব স্পষ্ট। বাংলাদেশে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা। এখন পর্যন্ত যে শক্ত ভিত্তি তৈরি হয়েছে, তার ওপর দাঁড়িয়ে প্রযুক্তির মাধ্যমে সেবাগুলোকে আরও নিবিড়ভাবে যুক্ত করব। এতে বিনিয়োগকারীরা এক জায়গা থেকে প্রয়োজনীয় তথ্য পাবেন, সেবা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং কাজের অগ্রগতি জানতে পারবেন। এই সহজ ও সমন্বিত সেবাব্যবস্থা গড়ে তোলাই এখন আমাদের প্রথম অগ্রাধিকার।’

বিনিয়োগকারীরা যাতে সহজে ও নির্বিঘ্নে প্রয়োজনীয় সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট ডিজিটাল ব্যবস্থার আধুনিকায়ন ও সমন্বয়ে ইনভেস্ট বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেবেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষকে একীভূত করার মাধ্যমে ২০২৬ সালের ২০ আগস্ট ইনভেস্ট বাংলাদেশ দেশের প্রধান বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বিনিয়োগ উন্নয়ন ও সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে এনে দেশে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, ব্যবসার বিকাশ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সংস্থাটি কাজ করছে।

ইনভেস্ট বাংলাদেশমুনতাসীর হোসেনজনপ্রশাসন মন্ত্রণালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে