Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঘাটতি নয়, গ্রামের লোডশেডিং কারিগরি কারণে— বললেন বিদ্যুৎমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৯:৩১
ঘাটতি নয়, গ্রামের লোডশেডিং কারিগরি কারণে— বললেন বিদ্যুৎমন্ত্রী

গ্রামে লোডশেডিং থাকলেও তা বিদ্যুতের ঘাটতির কারণে নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রেই কারিগরি সমস্যার কারণে হচ্ছে—এমনই তথ্য তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

গ্রামাঞ্চলে লোডশেডিং থাকলেও তা আগের চেয়ে কম দাবি করে মন্ত্রী বলেছেন, ‘গ্রামে-গঞ্জে যে লোডশেডিং হচ্ছে, এটা বেশিরভাগই টেকনিক্যাল (কারিগরি) কারণে, বিদ্যুতের শর্টেজের (ঘাটতি) জন্য নয়। এটা আমরা ঠিক করার চেষ্টা করছি।’

আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সংলাপে এক প্রশ্নের জবাবে এসব কথা বললেন ইকবাল হাসান মাহমুদ।

‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক ওই নাগরিক সংলাপের আয়োজন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎমন্ত্রী।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পেয়ে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের ক্ষোভ চরমে। বিদ্যুৎ না পেয়ে কয়েক দিন আগেই ক্ষুব্ধ গ্রাহকেরা বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় কার্যালয়ে হামলা চালান। এ সংকট নিয়ে উদ্বেগ জানিয়েছে খোদ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এমন প্রেক্ষাপটে গ্রামাঞ্চলের লোডশেডিংয়ের জন্য বিদ্যুতের ঘাটতি নয়, কারিগরি ত্রুটিকেই কারণ হিসেবে তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী। তিনি জানান, এসব সমস্যা সমাধানে কাজ করছে সরকার।

আরও পড়ুন

দিনে ৫-৬ ঘণ্টা লোডশেডিং, দুর্ভোগে অতিষ্ঠ মানুষ

০৩ জুলাই ২০২৬

দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ হাজার ৪৩১ মেগাওয়াট লোডশেডিং হয় গত ২৮ জুন মধ্যরাতে। এরপর তা কমলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। যদিও পরিস্থিতি সামাল দিতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর ফলে উৎপাদন কিছুটা বেড়েছে। গ্রামাঞ্চলের লোডশেডিং পরিস্থিতি নিয়ে মন্ত্রী আজ ক্যাবের সংলাপে কথা বলছিলেন বেলা ১১টার দিকে। এর কিছু সময় পর, একই দিন দুপুর ৩টায় দেশে লোডশেডিং হয় ২১৩ মেগাওয়াট। আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় (বৃষ্টি হলে চাহিদা কমে, গরম বাড়লে চাহিদা বাড়ে) সারা দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৪ হাজার ২৬৩ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ ছিল ১৪ হাজার ৫০ মেগাওয়াট।

সংলাপে বিদ্যুৎমন্ত্রী বললেন, শতভাগ বিদ্যুতায়ন করতে গিয়ে অপরিকল্পিতভাবে যেসব লাইন করা হয়েছে, সেখানে লোড বেশি দেওয়া হলে সমস্যার সৃষ্টি হয় এবং ওই এলাকাগুলোতে বিদ্যুৎ চলে যায়। এ সমস্যার সমাধানে পল্লী বিদ্যুৎকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে এ সমস্যা পুরোপুরি দূর হতে সময় লাগবে বলেও তিনি জানান।
সংলাপে আর্থিক সংকট থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উত্তরণের প্রধান উপায় হিসেবে নবায়নযোগ্য জ্বালানির কথা তুলে ধরেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বললেন, জ্বালানি আমদানি কমাতে পারলে সরকার বিপুল অঙ্কের অর্থ সাশ্রয় করতে সক্ষম হবে। সেই অর্থ দিয়ে বিদ্যুৎ খাতের বকেয়া দায় মেটানো সম্ভব হবে।

আরও পড়ুন

লোডশেডিংয়ে দুর্ভোগের সঙ্গে বাড়ছে দুশ্চিন্তা!

২৯ জুন ২০২৬

এ লক্ষ্যে আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য কৃষিজমি ব্যবহারের বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেছেন, এ কারণে প্রকল্পের জন্য পতিত বা অনাবাদি জমিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রয়োজনের অতিরিক্ত সক্ষমতা থাকলেও মূলত জ্বালানি ও অর্থসংকটের কারণে কয়েক বছর ধরেই গ্রীষ্মে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। ফলে লোডশেডিং হচ্ছে। এর সঙ্গে এবার বিশ্বকাপ খেলা দেখার কারণে বিদ্যুতের চাহিদাও আগের চেয়ে কিছুটা বেড়েছে। এতে লোডশেডিংও বেড়েছে। তবে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কম হওয়া এবং সরকারের নানা উদ্যোগে উৎপাদন সামান্য বৃদ্ধির ফলে আজ লোডশেডিং কম ছিল। কিন্তু তাপমাত্রা বাড়লে লোডশেডিংও বাড়বে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রেখে যাওয়া বিপুল পরিমাণ বকেয়া ও ঋণের দায় বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। ফলে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি কেনা কঠিন হয়ে পড়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে সরকারি ও বেসরকারি কোম্পানিগুলোর বিল বাবদ পাওনা প্রায় ৪৪ হাজার কোটি টাকা। এর মধ্যে বেসরকারি খাতের তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা ১৫ হাজার কোটি টাকার বেশি।
বকেয়া আদায়ে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মালিকরা চাপ দিচ্ছেন। জ্বালানি কেনার অর্থের সংকটের কথা জানিয়ে তারা চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করছেন না। আবার এত বিপুল বকেয়া পরিশোধ করার সামর্থ্যও এ মুহূর্তে সরকারের নেই। অন্যদিকে লোডশেডিং বাড়লে জনরোষও বাড়তে পারে। বিদ্যুৎ খাতের এই সংকট সংশ্লিষ্টদের উদ্বেগে ফেলেছে।

পল্লী বিদ্যুৎলোডশেডিংঅতিরিক্ত লোডশেডিংবিদ্যুৎমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে