Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

ডেপুটি স্পিকার

সন্তানদের সুরক্ষার বিষয়ে আমরা যথেষ্ট সচেতন নই

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৬:২৮
সন্তানদের সুরক্ষার বিষয়ে আমরা যথেষ্ট সচেতন নই

ছবি: আগামীর সময়

নিজেদের সন্তানদের সুরক্ষার বিষয়ে অভিভাবকরা যথেষ্ট সচেতন নন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ইউনিসেফের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেন। ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি প্রধান স্ট্যানলি গুয়াভুইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে।

বিকালে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেছেন, ‘আমাদের সবার সন্তান থাকলেও তাদের সুরক্ষার বিষয়ে আমরা যথেষ্ট সচেতন নই।’ তিনি শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে সংসদীয় ককাস গঠনের আগ থেকেই ইউনিসেফের ভূমিকার প্রশংসা করেন।

কায়সার কামাল উল্লেখ করেন, যেসব সংসদ সদস্য শিশুবান্ধব নীতি প্রণয়নের বিষয়ে সংসদে বক্তব্য রাখবেন, তাদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করলে একটি ফলপ্রসূ আলোচনা সম্ভব হবে।

ইউনিসেফের প্রতিনিধিরা সংসদ সদস্যদের সঙ্গে অ্যাডভোকেসির অংশ হিসেবে প্রাক-বাজেট ব্রিফিং ও গোলটেবিল আলোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাদের মতে, এর মাধ্যমে শিশুরা সরাসরি নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পায়।

প্রতিনিধি দলের পক্ষ থেকে আরও বলা হয়, শুধু বাজেটে বরাদ্দ বৃদ্ধি নয়, বরং সেই বরাদ্দের বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকালে শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় ইউনিসেফ প্রতিনিধি দলের সদস্য হিসেবে সোশ্যাল পলিসি অ্যান্ড ইকোনমিক স্পেশালিস্ট মো. আশিক ইকবাল, কমিউনিকেশন স্পেশালিস্ট ফারিয়া সেলিম, কমিউনিকেশন অফিসার কারিশমা আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পিকারসন্তান সুরক্ষাসচেতন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise