Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

রাষ্ট্রপতির শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন, মন্ত্রিসভায়ও আসছে নতুন মুখ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৯:১২
রাষ্ট্রপতির শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন, মন্ত্রিসভায়ও আসছে নতুন মুখ

আর কিছুক্ষণ পরই বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শপথের পরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানোর কথা রয়েছে। এ উপলক্ষে বঙ্গভবনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে প্রায় ১ হাজার ২০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে।

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুরু হবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি।

বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আসবেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে প্রবেশ করবেন। পরে তারা দরবার হলে যাবেন।

শপথ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াত হবে। এরপর ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। শপথ নেওয়ার পর প্রচলিত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাক্ষর শেষে তিনি রাষ্ট্রপতির আসনে বসবেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

শপথ অনুষ্ঠান শেষে আবার জাতীয় সংগীত পরিবেশন করা হবে। পরে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বলেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা চলছে।

মন্ত্রিসভায় নতুন মুখ

রাষ্ট্রপতির শপথের পরই প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। সরকার গঠনের প্রায় ছয় মাসের মাথায় মন্ত্রিসভার আকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলও হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের।

এ ছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতও পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে বিএনপি সূত্র জানিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বলছে, মন্ত্রিসভার নতুন সদস্যদের দায়িত্ব বণ্টনের পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হতে পারে। এর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নাম রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও রদবদলের সম্ভাবনা রয়েছে।

যেভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন তৎকালীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্পিকারের দায়িত্ব পান ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

ভোট গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ফলাফল ঘোষণা করেন। সংসদের ৩৪৯ সদস্যের মধ্যে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট। পরে রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী থাকায় ভোট হয়েছিল। এরপর প্রায় ৩৫ বছর পর একাধিক প্রার্থী থাকায় এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হলো।

রাষ্ট্রপতিশপথ গ্রহণমন্ত্রিসভা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise