বাংলাদেশ-এস্তোনিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার
আগামীর সময় প্রতিবেদক

সংগৃহীত ছবি
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত এস্তোনিয়া প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসোন।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করে উভয়পক্ষ।
পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
একইসঙ্গে নিয়মিতভাবে ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি)-এর মতো দ্বিপাক্ষিক প্রক্রিয়াগুলো আয়োজনের ওপর জোর দেন তিনি।



