Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

টিআইবির ‘দিব্য দৃষ্টি’ নেই: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯
শেয়ার করুন:
টিআইবির ‘দিব্য দৃষ্টি’ নেই: অর্থ উপদেষ্টা

সংগৃহীত ছবি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সবকিছু দেখতে পারে না, তাদের চোখে ‘দিব্য দৃষ্টি’ নেই বা ভালো দৃষ্টিও নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে গতকাল টিআইবি বলেছিল, এই সরকার যতটা দৃশ্যমান দেখাচ্ছে, বাস্তবে উন্নয়ন বা সংস্কার ততটা হয়নি।

অর্থ উপদেষ্টা বলেন, টিআইবির লোকজন দেখতে চাইলেও অনেক কিছু দেখতে পারে না। শুধু আইন বা সংস্কারের ফ্রেমওয়ার্ক দেখলেই হবে না। আমরা কতগুলো প্রসেস সহজ করেছি আপনারা জানেন? আগে বাইরের ওয়েজ স্কিমের জন্য পারমিশন নিতে হত, আমরা বলছি অটোমেটিক হবে। এগুলো আপনি দেখছেন না কেন?

সাংবাদিকদের প্রশ্ন, আগে টিআইবিকে আপনি প্রশংসা করতেন, এখন কেন বাকা চোখে দেখছেন? এর জবাবে তিনি বলেন, না, আমি এখনও টিআইবির বদনাম করছি না। কিন্তু আমি বলি, যেগুলো ফান্ডামেন্টাল বিষয় সেগুলো দেখুন। না দেখার ইচ্ছা থাকলে তো অনেক কিছু করা যায় না। আমি সবসময় বেসিক জিনিসের ওপর কথা বলেছি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সংস্কার কমিশনের সদস্য ছিলেন, এমন কথার জবাবে অর্থ উপদেষ্টা বলেন, তাদের অবশ্যই প্রত্যাশা আছে। আমরা ভাবছিলাম, সংস্কার সম্পন্ন হবে। কিন্তু সংস্কার করতে হলে সবার সহযোগিতা দরকার। আমি ভেতরে দেখেছি, প্রসেসে এত গলদ আছে, বাইরে কেউ বুঝতে পারবে না। আমি অর্থ মন্ত্রণালয়ে অনেক কিছু ব্যবহার করেছি। অর্থ সচিব বা অন্যরা দ্রুত সমাধান দিচ্ছেন, আমি তাত্ক্ষণিক সমাধান দেই, অন্যরা পারছে না। তাদের হতাশা আছে।

তিনি বলেন, আমি সিভিল সার্ভিসে ছিলাম, ট্রেনিং নিয়েছি। জানি কিভাবে কাজ করতে হয়। সহযোগিতা না পেলে সব কঠিন। বাংলাদেশে কাজ করা সত্যিই কঠিন, প্রসেসগুলো জটিল, অনেক ইন্টারভেনশন আছে। জট ছাড়ানোর মতো।

সাংবাদিকরা প্রশ্ন করেন, এটা কি আমলাতান্ত্রিক? এর জবাবে তিনি বলেন, নিশ্চয়ই, এটি আমলাতান্ত্রিক একটি অংশ। এছাড়া যারা সিস্টেম তৈরি করেছে, আইন করেছে, তারা আইনগুলো ভালোভাবে কার্যকর করেনি। আমার সময়ে ব্যাংকে দুই-তিনজন ছিলেন (একই পরিবার থেকে), পরের মন্ত্রী এসে ছয়জন বা আরও বেশি করে দিলেন। এ ধরনের ভুলের কারণে সামনের দিকে না গিয়ে পিছনে চলে আসছে।

টিআইবিঅর্থ উপদেষ্টা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে