Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ইনজামুল হক

প্রতিবছর সড়ক দুর্ঘটনার শিকার ৩১ লাখের বেশি মানুষ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৫:৪৫
শেয়ার করুন:
প্রতিবছর সড়ক দুর্ঘটনার শিকার ৩১ লাখের বেশি মানুষ

কথা বলছেন নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হক

প্রতিবছর দেশে ৩১ লাখের বেশি মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হন। এসব ঘটনায় হতাহত ব্যক্তিদের যথাযথ সহায়তা, কার্যকর তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা যাচ্ছে না। এর প্রকৃত কারণ অনুসন্ধান এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে সড়কে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

আজ রবিবার বিশ্ব সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হক।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে নিরাপদ সড়ক আন্দোলন এ আলোচনাসভার আয়োজন করে।

ইনজামুল হক বলেন, ২০০৫ সালে জাতিসংঘের স্বীকৃতি পাওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। তবে বাংলাদেশে এখনো রাষ্ট্রীয়ভাবে যথাযথ গুরুত্ব দিয়ে দিবসটি পালন করা হয় না। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু দুর্ঘটনা প্রতিরোধের উদ্যোগ নিলেই হবে না, দুর্ঘটনার পর কী ঘটছে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রোড ক্র্যাশের পর দ্রুত তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করা হয়। কিন্তু বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে আলোচিত বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঘটনা ছাড়া কার্যকর তদন্তের উদ্যোগ দেখা যায় না। রোড ক্র্যাশ প্রতিরোধে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, কারণ অনুসন্ধান এবং তদন্তের সুপারিশ বাস্তবায়ন জরুরি।


আরও পড়ুন

সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাংগীর

১৫ নভেম্বর ২০২৬

আলোচনায় আন্তর্জাতিক রোড সেফটি বিশেষজ্ঞ তাইফুর রহমান বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সেফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়ন করা প্রয়োজন। রোড ক্র্যাশের পর দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।


সভায় মুখ্য আলোচক ছিলেন ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আক্তার। তিনি বলেন, সড়ক নিরাপত্তা অর্জনে সরকারের বিভিন্ন ক্ষেত্রে ঘাটতি রয়েছে। এসব ঘাটতি পূরণে বেসরকারি সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।

নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্তের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডিটিসিএর অতিরিক্ত নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মশিউর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) উপনির্বাহী পরিচালক ড. সেলিম মাহমুদ, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) মহাসচিব লিটন এরশাদ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস, ডিটিসিএর সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মো. মামুনুর রহমান, ভয়েস অব রিফর্মের যুগ্ম আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর, ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার মিঠুন রহমান এবং ভেহিকল ফর রোড সেফটির মুখপাত্র মো. দিদারুল ইসলাম।

আলোচনাসভায় রোড ক্র্যাশে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা, ভোগান্তি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ সহায়তা, ন্যায়বিচার ও পুনর্বাসনের দাবি জানান।

ইনজামুল হকরোড ক্র্যাশনিরাপদ সড়ক আন্দোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য