এই তো গতকালের কথা। এক রোড ক্র্যাশেই প্রাণ গেল ১৪ জনের। আজ যখন লিখছি তখনও মৃত্যু থেমে নেই। সড়কে বেরিয়ে আর ঘরে ফেরা হয়নি হাজারো শিশুর। সড়কে হারানো আমাদের এই হাজারো শিশুরা কোথায় গেল? কেউ মারা গেছে স্কুলে যাওয়া-আসার পথে, কেউ বাড়ির পাশের সড়কে খেলতে গিয়ে। গত প্রায় সাত বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ হাজার ৯৬৩ শিশু। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে ২০২০ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় শিশু নিহত হওয়ার চিত্র তুলে ধরা হয়েছে।এমন বা...