Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

দেশের স্বার্থ রক্ষা করে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২২:৩৯
দেশের স্বার্থ রক্ষা করে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী

সেমিনারে বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

‎পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে পানির অধিকার, কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ক্রমবর্ধমান বাস্তবতায় দেশের স্বার্থ রক্ষা করে পানি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে।’

‎আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিআইএলআইএ) আয়োজিত গঙ্গা পানি চুক্তি পুনঃনবায়ন বিষয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‎পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আরও পড়ুন

কাতারের দুই মন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৮ আগস্ট ২০২৬

‎সেমিনারে পানিসম্পদ মন্ত্রী বলছিলেন, ‘১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে করা গঙ্গা চুক্তিটি ছিলো শ্রেষ্ঠ। ১৯৭৭ সালের চুক্তিতে পানি পাওয়ার গ্যারান্টি ক্লজ ছিলো। ১৯৯৬ সালের চুক্তিতে গ্যারান্টি ক্লজ বাদ দেওয়া হয়েছে।’

চুক্তি নবায়ন প্রসঙ্গে তিনি বললেন, ‘চ্যালেঞ্জ নিয়ে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে আমরা কাজ করছি।’ এ সময় অধিকার প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশের সহযোগিতা প্রত্যাশা করেন মন্ত্রী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সভাপতিত্ব করেন বিআইএলআইএয়ের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান।

পানিসম্পদ মন্ত্রীফারাক্কা ব্যারাজ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise