ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
সার্ককে সক্রিয় করতে ভুটানের সাহায্য চেয়েছে বাংলাদেশ

গ্রাফিকস: আগামীর সময়
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেছেন। বিমানবন্দরে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাকে স্বাগত জানিয়েছেন। তখন এ অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে দেশটির সমর্থন চেয়েছে বাংলাদেশ।
এ সময় দুই মন্ত্রী একটি সমৃদ্ধ দক্ষিণ



