Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সংসদে কারা, বাইরে কারা—চূড়ান্ত ফলে স্পষ্ট চিত্র

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩
সংসদে কারা, বাইরে কারা—চূড়ান্ত ফলে স্পষ্ট চিত্র

সংগৃহীত ছবি

দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে একটানা ভোটগ্রহণ হয়। এবারই প্রথম জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল এবারের নির্বাচনে অংশ নেয়। তবে নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অংশগ্রহণকারী ৫১ দলের মধ্যে ৪১ দলের কোনো প্রার্থীই জয়লাভ করতে পারেননি। মাত্র ৯টি দলের প্রার্থীরা সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছেন।


নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত দলের সংখ্যা ৬০টি। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। দলটির দীর্ঘদিনের জোট সঙ্গী কয়েকটি দলসহ মোট আটটি নিবন্ধিত দল ভোটে যায়নি। তবে জাতীয় পার্টি (জাপা) এবং জাতীয় পার্টি-জেপি’র মতো কেউ কেউ নির্বাচনে অংশ নিয়েছে।

এর মধ্যে ভোটে বিজয়ী হওয়ায় ত্রয়োদশ সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে মাত্র নয়টি রাজনৈতিক দল। এছাড়া স্বতন্ত্র থেকে সংসদে যাচ্ছেন আরও সাতজন। আর ভোটে জাতীয় পার্টিসহ ৪২ দলের কোনো প্রার্থীই বিজয়ী হতে পারেননি।

বৃহস্পতিবার ২৯৯টি আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। পরে গণনা শেষে রাত থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। শুক্রবার দুপুর নাগাদ সব আসনে সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণা শেষ হয়।


নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, ২৯৭ আসনের মধ্যে (আদালতে মামলা থাকায় দুইটি আসনের ফল ঘোষণা করেনি ইসি) দলীয়ভাবে সবচেয়ে বেশি ২০৯টি আসনে জিতেছে বিএনপি। আর দলটির জোটসঙ্গী গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে, আর জামায়াতের জোটসঙ্গি এনসিপি ছয়টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুইটি আসনে জয়ী হয়েছে। দুই বড় জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে। আর দলীয় প্রার্থীর বাইরে সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। অর্থাৎ এই নয় দল ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়ে এয়োদশ সংসদে যাচ্ছেন।

তবে নির্বাচনে অংশ নেওয়া ৪১টি দলের কোনো প্রার্থী জয়লাভ করতে পারেনি। নির্বাচনে অংশ নিয়েও জয়ের খাতা খুলতে পারেনি এমন দলগুলো হলো- জাতীয় পার্টি, লিবারেল ডেমক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

এছাড়া নিবন্ধিত দলের মধ্যে বিএমএল, মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও কোনো আসনে জয়ের মুখ দেখেনে।

ইসির তথ্য অনুযায়ী- এই নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ২৯৯ আসনের ভোটে ৫০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ২ হাজার ২৮ জন। নির্বাচনের ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। ঘোষিত গণভোটের ফলাফল অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখের বেশি ও ‘না’ ভোট পড়েছে ২ কোটি ৩০ লাখের মতো। অর্থাৎ, ‘হ্যাঁ’ ভোটের হার ৬৮ দশমিক ১ শতাংশ ও ‘না’ ভোটের হার ৩১ দশমিক ৯ শতাংশ।।



সূত্র : সমকাল

ভোট পর্যবেক্ষণত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনরাজনৈতিক দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!