স্বাস্থ্য অধিদপ্তরের নতুন উপপরিচালক ডা. নাজমুল হক
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল-২) হিসেবে ডা. মো. নাজমুল হককে পদায়ন করেছে সরকার। এর আগে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ছিলেন।
বুধবার স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয় এ তথ্য।
স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. নাজমুল হককে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল-২) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, পদায়ন করা কর্মকর্তা আগামী ১৭ আগস্টের মধ্যে যোগদান করবেন বদলিকৃত কর্মস্থলে।





