হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, হাসপাতালে ১৩৫১
আগামীর সময় ডেস্ক

প্রতীকী ছবি
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন।
শুক্রবার এ তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন, সিলেট বিভাগে তিনজন ও একজনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩৭৮ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে।



