সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। আজ শনিবার এসব তথ্য জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া শিশুদের একজন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সিফাত, বয়স তিন মাস। অপরজন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার প্রিনি, বয়স ১০ মাস। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১২৫ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে...