Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২১:০৪
শেয়ার করুন:
ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

সংগৃহীত ছবি

দেশের ডায়াবেটিস রোগী এবং ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা মানুষের জন্য চালু হচ্ছে ‘ডায়াবেটিস মেলা’ নামে একটি অ্যাপ। এর মাধ্যমে যে কেউ নিজের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিংবা ইতোমধ্যে আক্রান্ত কি না, সে সম্পর্কে ধারণা পাবেন। পাশাপাশি রোগ নিয়ন্ত্রণ, চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পাওয়া যাবে।

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ডায়াবেটিস মেলা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডায়াবেটিস মেলার প্রধান সমন্বয়ক ডা. মো. ফজলে রাব্বী খান বলেন, এই অ্যাপের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকিতে থাকা ব্যক্তিরা প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। আর আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন সহায়তা নিতে পারবেন। এর ফলে রোগীরা নিজেরাই ডায়াবেটিস ব্যবস্থাপনায় আরও সচেতন ও সক্ষম হবেন। এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে বেক্সিমকো ফার্মা ও কংকর্ডিয়া।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি ডা. শাহজাদা সেলিম বলেন, বিশ্বজুড়েই ডায়াবেটিস উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশেও প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। আক্রান্তদের ৬২ দশমিক ১ শতাংশই জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে।

তিনি বলেন, অনিয়মিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা ও অসচেতনতা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। একবার ডায়াবেটিস হলে সাধারণত পুরোপুরি নিরাময় সম্ভব নয়। তবে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, সময়মতো পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

অ্যাপটির লোগো উন্মোচন করেন ডা. শাহজাদা সেলিম। তিনি বলেন, ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতেই অ্যাপটি আরও সমৃদ্ধ করা হবে। এ জন্য সাধারণ মানুষকে নির্দিষ্ট মতামত ফরম পূরণ করে ডায়াবেটিস মেলার ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে (+৮৮০১৭০১ ৬৬৫৪৬৫) মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে এসব মতামত দেওয়া যাবে। এ ছাড়া নির্ধারিত কিউআর কোড স্ক্যান করেও মতামত দেওয়ার সুযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বেক্সিমকো ফার্মার ডেপুটি জেনারেল ম্যানেজার আহসানুল কবির এবং বারডেমের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল পারভেজ।

ডায়াবেটিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন