Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

হাম-ডেঙ্গুর দ্বিমুখী চাপ, হাসপাতালে রোগীর ঢল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩
হাম-ডেঙ্গুর দ্বিমুখী চাপ, হাসপাতালে রোগীর ঢল

গ্রাফিকস: আগামীর সময়

দেশে একই সময়ে হাম ও ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে নতুন করে। একদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা হাজার ছুঁইছুঁই, অন্যদিকে ডেঙ্গুতেও মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে একশ। দুই রোগে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ায় স্বাস্থ্যব্যবস্থার ওপরও তৈরি হচ্ছে বাড়তি চাপ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন মারা গেছে ঢাকা বিভাগে, একজন খুলনায়। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৭ জনে। এর বাইরে শরীরে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০০ জন। একই সময়ে নতুন করে ৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের প্রাদুর্ভাবের সবচেয়ে বড় চাপ পড়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে হামের উপসর্গ নিয়ে ৪০৩ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেটে ১৫৫, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৫, চট্টগ্রামে ৬৫, বরিশালে ৫৬, খুলনায় ৩৭ ও রংপুরে ১৪ জন মারা গেছেন। শুধু মৃত্যুই নয়, হাসপাতালে রোগীর চাপও উদ্বেগজনক। সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৬ জন হাসপাতালে এলেও ভর্তি হয়েছেন ১ হাজার ১০২ জন। এ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ২৭০।

উদ্বেগ ছড়াচ্ছে ডেঙ্গুও: হাম সংক্রমণ নিয়ে আতঙ্কের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতিও ভয়াবহ আকার নিচ্ছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২১। এর মধ্যে শুধু চলতি সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ২৪ জন। ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৪ জন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫০৭ জন। তবে ঢাকার বাইরে খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৯০৪ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪০ হাজার ৭০৯ জন। গত বছরের সঙ্গে তুলনা করলে চলতি বছরের পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট হয়। গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা গিয়েছিলেন ৪১৩ জন। চলতি বছর এখনো বছর শেষ হয়নি, ফলে সংক্রমণ ও মৃত্যুর প্রবণতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হাম ও ডেঙ্গু দুটি ভিন্ন ধরনের রোগ হলেও একই সময়ে বিস্তর সংক্রমণ স্বাস্থ্যব্যবস্থার ওপর দ্বৈত চাপ তৈরি করে। হাম প্রতিরোধে টিকাদান জোরদার করা যেমন জরুরি, তেমনি ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত নজরদারি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতা বাড়ানো প্রয়োজন। বিশেষ করে রাজধানীর পাশাপাশি বিভাগীয় ও জেলা পর্যায়ে রোগীর চাপ মোকাবিলায় হাসপাতালের সক্ষমতা বাড়ানো না গেলে পরিস্থিতি হয়ে উঠতে পারে আরও জটিল।

হামডেঙ্গু আক্রান্তহাসপাতালরোগী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    কন্যাসন্তানের বাবা হলেন গায়ক তানজীব সারোয়ার

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ‘গল্প সাজাচ্ছে’ বহু বাংলাদেশি, উদ্দেশ্য যুক্তরাজ্যে আশ্রয় লাভ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৭

    advertiseadvertise