দেশে একই সময়ে হাম ও ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় জনস্বাস্থ্য
পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে নতুন করে। একদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা
হাজার ছুঁইছুঁই, অন্যদিকে ডেঙ্গুতেও মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে একশ। দুই রোগে আক্রান্ত
ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ায় স্বাস্থ্যব্যবস্থার ওপরও তৈরি হচ্ছে বাড়তি চাপ।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায়
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন মারা গেছে ঢাকা বিভাগে, একজন খুলনায়। গত ১৫ মার্চ
থেকে এখন পর্যন্ত হামের উপ...