Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

স্বাস্থ্য টিপস

প্রবীণদের একাকিত্ব ডেকে আনে বড় সমস্যা

ডা. মেখলা সরকার
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:৪৭
প্রবীণদের একাকিত্ব ডেকে  আনে বড় সমস্যা

গ্রাফিকস: আগামীর সময়

আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণত ৬০ বছর বয়সকে বার্ধক্যের সূচনালগ্ন ধরা হয়। এ সময় একজন মানুষের জীবনে শারীরিক ও মানসিকভাবে বড় ধরনের পরিবর্তনের বার্তা নিয়ে আসে। পেশাজীবন থেকে হুট করে অখণ্ড অবসর তাকে একধরনের শূন্যতা তৈরি করে। এ পীড়াদায়ক অনুভূতি থেকেই শুরু হয় মানসিক সংকটের নানা অধ্যায়।

অবমূল্যায়ন ও মানসিক বিষণ্নতা
মানসিক স্বাস্থ্যের অন্যতম বড় নিয়ামক হলো প্রোডাক্টিভ থাকা। যখন একজন প্রবীণ ব্যক্তি দেখেন যে সমাজ বা পরিবারে তার আগের প্রভাব নেই, তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বিশেষ করে অর্থনৈতিক উপার্জন বন্ধ হয়ে গেলে তাদের মধ্যে একধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়। এই বোধ থেকে জন্ম নেয় দীর্ঘমেয়াদি বিষণ্নতা।

উদ্বেগ ও মৃত্যুচিন্তার প্রভাব

প্রবীণ বয়সে একাকিত্ব যখন জেঁকে বসে, তখন মানুষের মনে মৃত্যুচিন্তা ও পরকাল নিয়ে গভীর উদ্বেগ বা ‘এংজাইটি’ কাজ করতে থাকে। হাতে থাকা অফুরন্ত অলস সময়ে তারা জীবনের ফেলে আসা ব্যর্থতা বা ভুলগুলো নিয়ে বারবার ভাবতে থাকেন। সন্তানদের থেকে দূরে থাকা বা তাদের সঙ্গে আগের মতো যোগাযোগ না থাকা এই যন্ত্রণাকে বহু গুণ বাড়িয়ে দেয়।

শরীর ও মনের নিবিড় যোগসূত্র
আমরা অনেক সময় প্রবীণদের শারীরিক অসুস্থতা নিয়ে ব্যস্ত থাকলেও তাদের মনের খবর নিতে ভুলে যাই। অথচ শরীর ও মন একে অপরের পরিপূরক। এ ছাড়া এই বয়সে ‘ডিমেনশিয়া’ বা স্মৃতিভ্রমের মতো গুরুতর রোগ দেখা দেয়। প্রবীণদের একাকিত্ব কেবল তাদের ব্যক্তিগত সমস্যা নয়, বরং এটি সামাজিক ও পারিবারিক সমস্যা। তাদের অলস সময়টুকুকে পরিবারের সঙ্গে আনন্দময় করে তোলা এবং তাদের অভিজ্ঞতার মূল্যায়ন করা জরুরি।

লেখক: মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সাইকিয়াট্রিস্ট এবং অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া

প্রবীণএকাকিত্বমানসিক বিষণ্নতাস্বাস্থ্য টিপস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে