হাম উপসর্গে আরো ৬ মৃত্যু, নতুন শনাক্ত ১৪৬৪
আগামীর সময় ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে উপসর্গ ও হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৬৪ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
এ বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ১৯০ জন। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে ১০৫ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে দেশে মৃত্যু হয়েছে এক হাজার ২৯৫ জনের, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।




