Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদন

দুর্নীতি-অনিয়মে জর্জরিত সরকারি হাসপাতাল, ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত

  • ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পান
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২০:২১
শেয়ার করুন:
দুর্নীতি-অনিয়মে জর্জরিত সরকারি হাসপাতাল, ৪০ শতাংশ চিকিৎসক অনুপস্থিত

গ্রাফিকস: আগামীর সময়

সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে। প্রত্যন্ত অঞ্চলের কোনো কোনো স্বাস্থ্যকেন্দ্রে এ হার ৭০ শতাংশের বেশি। আবার, দায়িত্ব পালন না করেও অনেক চিকিৎসক বেতন-ভাতা নিয়েছেন। চিকিৎসকদের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ হলো রোগী রেফারের বিনিময়ে কমিশন গ্রহণ।

‘চ্যালেঞ্জিং করাপশন : স্ট্রেংদেনিং গভর্ন্যান্স ইন বাংলাদেশস হেলথ সেক্টর’ শীর্ষক ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এই প্রতিবেদনটি গতকাল রবিবার প্রকাশ করা হয়।

প্রতিবেদনটি বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক আহমদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ইমেরিটাস বিজ্ঞানী শামস এল আরেফিন যৌথভাবে সম্পাদনা করেছেন। এতে রয়েছে ১৭ গবেষকের লেখা ১১টি অধ্যায়।

এই প্রতিবেদনে সরকারি হাসপাতাল থেকে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে। কোনো কোনো চিকিৎসক রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পান। গবেষকদের হিসাব অনুযায়ী, দেশের বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা।

জনস্বাস্থ্যবিদরা বলছেন, চিকিৎসকদের অনুপস্থিতি শুধু কর্মস্থলে উপস্থিতির সংকট নয়, এটি সরকারি স্বাস্থ্যসেবার সক্ষমতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তৈরি করছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের সংকটের কারণে সাধারণ মানুষকে চিকিৎসা নিতে দূরের হাসপাতালে যেতে হয়। এতে সময় ও অর্থ; দুই দিক থেকেই বাড়তি চাপ তৈরি হয়। আর কমিশন বাণিজ্যের কারণে রোগীরা আর্থিক ক্ষতির পাশাপাশি কেউ কেউ চিকিৎসাপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।

প্রতিবেদনের তথ্য বলছে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের নানা ধরনের অনিয়ম ও হয়রানির শিকার হতে হয়। হাসপাতালের শয্যা বরাদ্দ, ছাড়পত্র ও বিভিন্ন সেবা পেতে অনানুষ্ঠানিক অর্থ লেনদেন এবং দালালদের দৌরাত্ম্যের কথা বলা হয়েছে।

প্রতিবেদনে একটি ঘটনায় এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে অস্ত্রোপচারের তারিখ ঠিক করে দেওয়ার আশ্বাসে এক বয়স্ক রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছে। পরে জানা যায়, সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই নেই। অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাকে বদলি করা হয় অন্যত্র।

বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলছেন, সরকারি বড় হাসপাতালগুলোতে স্বায়ত্তশাসন দিতে হবে। তাহলে জবাবদিহির সংস্কৃতি ফিরে আসবে। অনেক অনিয়মের সমাধান হবে। যদিওবা এতে নতুন করে কিছু সমস্যা তৈরি হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে তা সমন্বয় করে সমাধান করতে হবে।

স্বাস্থ্য খাতের অনিয়ম শুধু চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি বা কমিশন বাণিজ্যে সীমাবদ্ধ নয়। নিয়োগ, বদলি ও পদোন্নতিতেও রাজনৈতিক প্রভাব এবং ব্যবস্থাপনাগত দুর্বলতার কথা উঠে এসেছে প্রতিবেদনে। স্বাস্থ্য খাতের এক লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের পাশাপাশি কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করেছেন গবেষকরা।

প্রতিবেদনে প্রায় ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোর কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতির তথ্য উল্লেখ করা হয়েছে। এসব অনিয়মের ফলে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সেবা নিশ্চিত করা যাচ্ছে না।

বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক আহমদ মুশতাক রাজা চৌধুরী বলেছেন, সুশাসন না থাকার ফল দুর্নীতি। সুশাসন নিশ্চিত না করা গেলে এসব চলতেই থাকবে। দুর্নীতি থামাতে স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত করার বিকল্প নেই। এতে কোনো হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে।

চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রেও রয়েছে দীর্ঘসূত্রতা। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) জমা পড়ে ১৭২টি অভিযোগ। এর মধ্যে নিষ্পত্তির অপেক্ষায় ছিল ৭৯টি অভিযোগ। মাত্র ২৯টি অভিযোগের ক্ষেত্রে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবেদনে স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

এসব সমস্যা সমাধানে একাধিক সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। রোগী রেফারের বিনিময়ে চিকিৎসকদের কমিশন গ্রহণ আইন করে নিষিদ্ধ করা, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি চালু এবং প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনকারীদের বিশেষ প্রণোদনা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি ও ক্ষতিপূরণ নিশ্চিতে সুপারিশ করা হয়েছে আইনি কাঠামো তৈরির।

আইসিডিডিআরবির ইমেরিটাস বিজ্ঞানী শামস এল আরেফিনের মতে, স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু ব্যক্তির অসদাচরণের বিষয় নয়। এর সঙ্গে দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব, স্বার্থের সংঘাত এবং তদারকির সমন্বয়হীনতা জড়িত।

হাসপাতালস্বায়ত্তশাসনস্বাস্থ্যখাতঅনিয়ম-দুর্নীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন