বরগুনার আমতলীতে খাল খনন কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, এক বছর আগের কাটা খাল পুনরায় খনন করে অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন উপজেলার সদ্য বিদায়ী ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এছাড়া, শ্রমিকদের মজুরির টাকা পরিশোধ না করেই নাম কুড়াতে ইউএনও সরকারি কোষাগারে ৩৭ লক্ষ টাকা ফেরত দিয়েছেন বলে দাবি তাদের। প্রকল্প সূত্র জানিয়েছে, অতিদ্ররিদ্র জনগোষ্ঠির কর্মসংস্থানে আমতলী উপজেলায় দুটি খাল খনন প্রকল্পের উদ্যোগ নেয় সরকার। এর আওতায় কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া খালের ৩ কিলোমিটার এবং...