Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

বিএমইউর ১০৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৭:৫৯
বিএমইউর ১০৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা

সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ক্যান্সার সেবা, বিনামূল্যে ওষুধসহ স্বাস্থ্যসেবা, মেডিক্যাল শিক্ষার মানন্নোয়ন, গবেষণা ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে ১০৩৯ কোটি ৫৪ লক্ষ ২৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

আজ শনিবার শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। সংবাদ সম্মেলনে বাজেট বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন। এর আগে একই স্থানে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০০তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয় এই বাজেট।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৬৩৪ কোটি ৮০ লক্ষ টাকা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে ১৩৬ কোটি ২৮ লক্ষ ৭ হাজার এবং নিজস্ব আয় থেকে ১৬৩ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এবারের বাজেটে ঘাটতির পরিমাণ ১০৫ কোটি ৪৬ লক্ষ ১৯ হাজার কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধিত বাজেটে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদার মাধ্যমে সংকলন করা হবে।

সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেছেন, ‘এবারের বাজেটের প্রতিপাদ্য হলো— আগামীর বাংলাদেশ যেন হয়, সুস্বাস্থ্যের বাংলাদেশ। চিকিৎসা হবে প্রয়োজনের ভিত্তিতে, সামর্থ্যরে ভিত্তিতে নয়।’

পরিচালন বাজেটের পাশাপাশি উন্নয়ন বাজেটও ঘোষণা করা হয়। যার মধ্যে রয়েছে পুরাতন বেতার ভবনে অ্যাক্রেডিটেড ল্যাব, রিসার্চ সেন্টার ও প্রশাসনিক ভবন নির্মাণ প্রকল্প, এস্ট্যাবলিশমেন্ট অফ বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন সেন্টার, সুপার স্পেশালাইজড হাসপাতাল হেপাটোবিলিয়ারি এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার স্থাপন, কেন্দ্রীয় স্টেম সেল ও গবেষণা কেন্দ্র স্থাপন, ইলেকট্রনিক ডাটা ট্র্যকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচী ২য় পর্যায় ইত্যাদি। এছাড়া ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্নয়ন বাজেটে বিশ্ববিদ্যালয় থেকে জায়গা বরাদ্দ সাপেক্ষে ছাত্রছাত্রীদের আবাসন সুবিধা নিশ্চিতকরণে একটি মাল্টিপারপাস আবাসিক হল নির্মাণের প্রস্তাব রাখা হয়। সংবাদ সম্মেলনে খন্দকার শফিকুল হাসান রতন জানিয়েছেন, ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেটে বিনামূল্যে ওষুধে ২০ কোটি টাকা, সময় উপযোগী চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন উপখাতে ৯০ কোটি টাকা, ক্যান্সার রোগীদের জন্য অনকোলজি বিভাগের অকেজো একটি লিনিয়ার এক্সিলেটর মেশিন নতুনভাবে চালুসহ আরো দুটি লিনিয়ার এক্সিলেটর মেশিন চালুর লক্ষ্যে ৭৬ কোটি টাকা, গবেষণা বাবদ ২৮ কোটি ৫ লক্ষ টাকা, ইলেক্ট্রনিক মেডিক্যাল রেকর্ডে ৭ কোটি টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ৫ কোটি টাকা, ই-লগ বুক উপখাতে ১ কোটি টাকা, পূর্ত ও সংরক্ষণে ১৫ কোটি টাকা, বই পত্র সাময়িকী উপখাতে ১ কোটি ৩০ লক্ষ টাকা, প্রশিক্ষণ ব্যয়ে ২ কোটি ১০ লক্ষ টাকা, রোগীদের খাবারের পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে ১৮ কোটি টাকা, ছাত্রছাত্রীদের বৃত্তি, মেধাবৃত্তির জন্য ২২৭ কোটি ৪৭ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বিএমইউবাজেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী