Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

কোস্ট গার্ড পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ, চার মাসেও সন্ধান নেই মিরাজের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৫:০৪
কোস্ট গার্ড পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ, চার মাসেও সন্ধান নেই মিরাজের

মিরাজের পরিবার ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোটরসাইকেলচালক মিরাজ শেখকে কোস্ট গার্ড সদস্যরা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার। গত ১০ এপ্রিল তাকে নিয়ে যাওয়ার পর চার মাসের বেশি সময় পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে করা হয় এসব অভিযোগ।

মিরাজকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।

সংবাদ সম্মেলনে মিরাজের বোন লিজা ইসলাম বলেছেন, গত ১০ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাগেরহাটের জয়মনি ঠোড়ার কোচঘাট হারবাড়িয়া স্টেশন থেকে দুজন সিভিল পোশাকধারী কোস্ট গার্ড সদস্য এবং তাদের সঙ্গে থাকা মিজান মাঝি একটি নৌকায় করে জয়মনি এলাকায় আসেন।

লিজা ইসলাম অভিযোগ করে বলেন, কোস্ট গার্ড সদস্যরা মিরাজকে মান্নানের জালেবোটে তুলে হারবাড়িয়া স্টেশনে নিয়ে যান। সেখানে নেওয়ার আনুমানিক ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে মোংলার দিক থেকে একটি কোস্ট গার্ডের স্পিডবোট আসে। ওই স্পিডবোটে আনুমানিক ৮-১০ জন ইউনিফর্ম পরিহিত কোস্ট গার্ড সদস্য ছিলেন।

‘‘স্পিডবোটটির গায়ে স্পষ্টভাবে ‘বাংলাদেশ কোস্ট গার্ড’ লেখা ছিল। তারা মিরাজ শেখকে ওই স্পিডবোটে করে নিয়ে চলে যায়’’, বলছিলেন লিজা। ঘটনাটি উপস্থিত গ্রামবাসী ও মিরাজের স্ত্রীর সামনেই ঘটে বলে দাবি করেন তিনি।


আরও পড়ুন

বাংলাদেশে আর গুম, খুন, রাজনৈতিক হত্যাকাণ্ড হবে না: আইনমন্ত্রী

২৪ আগস্ট ২০২৬

মিরাজকে নিয়ে যাওয়ার পর গত ২৩ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত ১০, ১১ ও ১২ এপ্রিল কোস্ট গার্ড সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মিরাজ তাদের হেফাজতে থাকার বিষয়টি স্বীকার করেন। অপরাধ না পাওয়া গেলে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তারা।



‘গত ১১ এপ্রিল সকালে মিরাজের স্ত্রী দিগরাজ কোস্ট গার্ড বেজে গেলে উকাসিং নামে এক সদস্য জানান, মিরাজকে নিয়ে অপারেশনে যাওয়া হবে। ভেতর থেকে একজন কর্মকর্তা তাকে কিছু খেতে দিতে বলেন, কারণ সে আগের রাত থেকে না খেয়ে ছিল। তবে বিকালে গেলে শাহিন নামে এক কর্মকর্তা মিরাজকে আটকের বিষয়টি অস্বীকার করেন’, অভিযোগ মিরাজের বোন লিজার।



সংবাদ সম্মেলনে মিরাজের স্ত্রী মুক্তা ফাতেমা বলেছেন, স্বামীকে ফিরে পেতে তারা মানববন্ধন করেছিলেন। এরপর তাদের ওপর লাঠিচার্জ করা হয়। তার ওপর হামলা চালানো হয়। তাদের মারধর করে মামলা দেওয়া হয়। পরে তারা ২৭ দিন জেলে ছিলেন।



এরপরও এখন পর্যন্ত স্বামীর কোনো খোঁজ পাননি বলে জানান মুক্তা ফাতেমা।



মিরাজের মা তাসলিমা বেগম বলেছেন, ‘আমার ছেলেকে ফিরে পেতে চাই।’



‘প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা যেতে পারে। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠাতে হবে বিচারের জন্য’, বলছিলেন মানবাধিকার কর্মী নুর খান লিটন।


জাতীয়সংবাদ সম্মেলনগুমনিখোঁজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে