Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

আইজি প্রিজন মোতাহারের নতুন দায়িত্ব জাতিসংঘের স্থায়ী মিশনে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ২০:১২
আইজি প্রিজন মোতাহারের নতুন দায়িত্ব জাতিসংঘের স্থায়ী মিশনে

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছিল। পরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পদায়ন করা হলো।

এ বিষয়ে সৈয়দ মো. মোতাহার আগামীর সময়কে বলেন, ‘আমার তো অনেকদিন হয়ে গেছে। সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি কারা অধিদপ্তরের জন্য কাজ করার। সরকার জাতিসংঘে পদায়ন দিয়েছে। এখন সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’


আরও পড়ুন

কলকাতায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফেরানোর উদ্যোগ

১৯ আগস্ট ২০২৬

কারা অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সৈয়দ মো. মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। তিনি দুই বছর ধরে আইজি প্রিজন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় তিনি দেশের কারা ব্যবস্থাপনা ও বন্দিদের নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের দেখভাল করেছেন।



জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তার নতুন দায়িত্বের বিষয়টি নিয়ে যাতে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে জন্য গণমাধ্যমকর্মীদের বিষয়টি অবহিত করেছে কারা কর্তৃপক্ষ। তারা বলছে, তার প্রত্যাবাসনকে কেন্দ্র করে অন্য কোনো ব্যাখ্যা বা বিভ্রান্তির সুযোগ নেই। এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।


পদায়নজনপ্রশাসন মন্ত্রণালয়
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise