Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

চট্টগ্রামের ১৬ সড়কে ফিরবে গতি

হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩
চট্টগ্রামের ১৬ সড়কে ফিরবে গতি

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রামের ১৬টি গুরুত্বপূর্ণ সড়কের অবস্থা বেহাল। কোথাও সড়ক যথাযথ প্রশস্ত নয়, কোথাও আবার এতই খানাখন্দ সৃষ্টি হয়েছে, সেখান দিয়ে যানবাহনের চলাচল করাই দায়। এ অবস্থায় সেগুলোর গতি ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। এতে ‘চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ (তৃতীয় পর্যায়) নামের একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যা বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৪৫৯ কোটি ৩৫ লাখ টাকা। প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক উপস্থাপন করা হচ্ছে আজ বুধবার। অনুমোদন পেলে চলতি বছর থেকে শুরু করে ২০৩০ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।

পরিকল্পনা সচিব এস এম শাকিল আকতার আগামীর সময়কে বললেন, ‘চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী হলেও নানা দিক থেকে ছিল অবহেলিত। এখন আর্থসামাজিক অগ্রগতির দিক বিবেচনা করে এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম জোনের আওতাধীন ছয়টি সড়ক বিভাগের ১৬টি ক্ষতিগ্রস্ত জেলা মহাসড়কের সংস্কার ও উন্নয়নের মাধ্যমে নিরবচ্ছিন্ন, নিরাপদ ও ব্যয়সাশ্রয়ী সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করা হবে। এসব বিবেচনায় এটি একনেকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।’

সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় চট্টগ্রাম জোনের অধীনে মোট জেলা সড়কের সংখ্যা ৭৮টি। এগুলোর মোট দৈর্ঘ্য ১ হাজার ৬৫৪ কিলোমিটার। এইচডিএম সার্ভে-২০১৩ অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা সড়কের মধ্যে থেকে অগ্রাধিকার ভিত্তিতে ১৪টি জেলা মহাসড়কের মোট ২০৮ দশমিক ৮৩ কিলোমিটার (১২ দশমিক ৬৩ শতাংশ) সড়কের সংস্কার ও উন্নয়ন কার্যক্রম জেলা সড়ক উন্নয়ন প্রকল্প: প্রথম পর্যায়ের আওতায় বাস্তবায়ন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৩টি জেলা মহাসড়কের ১৮১ দশমিক ২২ কিলোমিটার (১০ দশমিক ৯৯ শতাংশ) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করা হয়।

অবশিষ্ট সড়কের মধ্যে বর্তমানে সড়কের গুরুত্ব, ক্ষতিগ্রস্ত ও নিম্নমানের প্রশস্ততার ওপর ভিত্তি করে ১৬টি জেলা মহাসড়কের ২৪৩ দশমিক ৫৬৮ কিলোমিটারের যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণের (চট্টগ্রাম জোন) প্রস্তাব করা হয়েছে, যা মোট জেলা সড়কের দৈর্ঘ্যের শতকরা ১৪ দশমিক ৮৮ শতাংশ। প্রস্তবিত প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত বিবেচনায় ৪৮ দশমিক ৩৭ কিলোমিটার পুনর্নির্মাণ, ১৪২ দশমিক ৬৩ কিলোমিটার প্রশস্তকরণ, ১৬৩ দশমিক ৭২৪ কিলোমিটার মজবুতকরণ, ২৩১ দশমিক ৬১ কিলোমিটার সার্কেসিং এবং ১ কিলোমিটার এইচবিবি (শোল্ডার) নির্মাণ করা হবে।

এ ছাড়া জলাবদ্ধতা বিবেচনায় ১১ দশমিক ৯৫ কিলোমিটার সড়কাংশ রিজিড পেভমেন্ট নির্মাণ, প্রযোজ্য ক্ষেত্রে বিভিন্ন টাইপের ড্রেন এবং রক্ষাপ্রদ কাজের অংশ হিসেবে আরসিসি প্লেট প্যালাসাইডিং, টো-ওয়াল, গাইডওয়াল, রিটেনিং ওয়াল নির্মাণ করা হবে। রয়েছে প্রকল্পের আওতায় ১৬৪টি কালভার্ট নির্মাণের প্রস্তাবও।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, স্বতন্ত্র পরামর্শক প্রতিষ্ঠান ‘সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালট্যান্সি লিমিটেড’-এর মাধ্যমে প্রস্তাবিত প্রকল্পটির ওপর সম্ভাব্যতা সমীক্ষা হয়েছে। ওই সমীক্ষায় প্রকল্পটি কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগতভাবে কার্যকর বলে বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়। সড়কগুলো যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত হলে ভ্রমণে সময় বাঁচবে, কমবে যানবাহন পরিচালনার ব্যয়। সেই সঙ্গে প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের তৃতীয় অধ্যায়ের যোগাযোগ ও পরিবহন খাতে উল্লিখিত নিরাপদ ও চলাচলের লক্ষ্যমাত্রা ও চতুর্থ অধ্যায়ের পর্যটন খাতের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।

প্রকল্পভুক্ত সড়ক

প্রকল্পের আওতায় যেসব সড়কের উন্নয়ন হবে সেগুলো হচ্ছে— রাউজান-নওপাড়া সড়ক, রাঙ্গুনিয়া-বাঙ্গাল হালিয়া (সুখ বিলাশ) সড়ক, মরিয়ামনগর-রানীরহাট (গাবতলা) সড়ক এবং কুমিরা-সন্দ্বীপ সড়ক। এ ছাড়া পটিয়া-আনোয়ারা সড়ক, সিইউএফএল-হযরত  মোহছেন আউলিয়া মাজার-জুইদণ্ডী ফেরিঘাট সড়ক, পটিয়া-চন্দনাইশ-বৈতলী সড়ক এবং মইজ্জারটেক-বোয়ালখালী-কানুনগোপাড়া সড়ক। আরও রয়েছে ইলিশিয়া-ডেমুশিয়া-বাঘগুজারা-বেতুয়াবাজার সড়ক। এ ছাড়া হোয়াই্যকং-শাপলাপুর সড়ক, কুতুবদিয়া-আজম সড়ক, বাঙ্গাল হালিয়া-রাজস্থলী সড়ক, রানীরহাট-কাউখালী সড়ক, খাগড়াছড়ি-পানছড়ি সড়ক, বাঘাইহাট-মরিশা সড়ক এবং বান্দরবান-রোয়াংছড়ি সড়ক।

প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. নেয়ামত উল্ল্যা ভুঁইয়া সুপারিশে বলেছেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে বিভাগীয় শহর চট্টগ্রাম এবং পর্যটননগরী রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাগুলোর মধ্যে নিরাপদ, উন্নত ও ব্যয়সাশ্রয়ী সড়ক যোগাযোগ স্থাপন হবে। পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশ ঘটবে। তাই প্রকল্পটির অনুমোদন বিবেচনাযোগ্য।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    চলতি সপ্তাহেই পে স্কেলের প্রজ্ঞাপন

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    তিন রোগ চিকিৎসায়  ৪০৩৯ কোটি টাকা

    তিন রোগ চিকিৎসায় ৪০৩৯ কোটি টাকা

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    জেলেনস্কিকে কেন রাশিয়ায় হামলা বন্ধ করতে বলছেন ট্রাম্প

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    দেড় মাস পর এলএনজি সরবরাহ প্রায় হাজার মিলিয়ন ঘনফুট

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার