Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব, নেওয়া হবে আরও শ্রমিক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১৭:২৮
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব, নেওয়া হবে আরও শ্রমিক

সংগৃহীত ছবি

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, সৌরবিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, মৎস্য ও খাদ্যে বিনিয়োগে সৌদি আরব আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলছেন, ‘এসব সেক্টরে তাদের যে দক্ষতা আছে, সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী।’

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দুই দেশের যৌথ উদ্যোগে খুব শিগগির সৌদি আরবে একটি যৌথ সভা হবে ইনভেস্টমেন্ট নিয়ে, যেখানে বিডা চেয়ারম্যানসহ অনেকে অংশ নেবেন। তার ভাষ্য, সৌদি সরকার শুধু একটা সেক্টরে নয়, অনেক সেক্টরে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়।

বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের ওপর সৌদি সরকারের সম্পূর্ণ আস্থা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলছিলেন, ‘সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার এবং আরও দুজন উপমন্ত্রীর নেতৃত্বে একটি হাই লেভেল প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছেন। মূলত বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক আরও উন্নত করার জন্যই তাদের এই সফর।’

সৌদি প্রতিনিধিদলের এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ বলে জানান প্রতিমন্ত্রী। তার ভাষ্য, আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে সৌদি প্রতিনিধিদল।

আরও পড়ুন

সেউতায় আটকে শত শত শিশু, খাদ্য-পানির জন্য রাস্তায় ভিক্ষা

০৪ আগস্ট ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের সময় সৌদিতে তিনজন প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বিষয়টি উল্লেখ করে শামা ওবায়েদ বলছিলেন, ‘বাংলাদেশের বহু নাগরিক সৌদি আরবে থাকেন। যুদ্ধের সময় আমাদের তিনজন নাগরিকও ওখানে নিহত হয়েছেন, তাদের কথা উনারা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। আমরা তাদের ধন্যবাদ জানিয়েছি। সৌদি সরকারের সহযোগিতার কারণে আমরা আমাদের ভাইদের, যারা মারা গেছেন ওখানে—তাদের ফেরত আনতে পেরেছি।’

এ সময় তারেক রহমানের সৌদি আরব সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বললেন, ‘প্রধানমন্ত্রীর আগ্রহ আছে যাবার। একটা উপযুক্ত সময়ে দুই দেশের আলোচনার ভিত্তিতে অবশ্যই সেই সফর হবে। সৌদি ক্রাউন প্রিন্স ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশে সফর করার জন্য।’

সৌদি আরবে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে যেসব রোহিঙ্গা থাকেন এবং অনেক বাংলাদেশি সেখানে থাকার জন্য অবৈধ ডকুমেন্টস তৈরি করছেন, আলোচনায় ইস্যুটি এসেছিল কিনা জানতে চাইলে তিনি স্পষ্ট করেন, ‘পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সব দেশেই একই ধরনের সমস্যা আছে আমাদের। সেই সমস্যাগুলো আলোচনার বিষয় খুব একটা ছিল না। জেদ্দা ও রিয়াদের বাংলাদেশ মিশন ইতিমধ্যেই সৌদি আরবের সাথে যোগাযোগ করে সমস্যাগুলো সমাধানে কাজ করছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়সৌদি আরবসৌদি আরব-বাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!