Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা-মদিনায় হামলার চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৭
পবিত্র মক্কা-মদিনায় হামলার চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে

ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ফাইল ছবি

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা হামলার অপচেষ্টা করা হলে বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আজ শনিবার ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য।

প্রয়োজনে লাখ লাখ মুসলিম জীবন দিয়ে হলেও পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন মন্ত্রী।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেছেন, মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান। এই দুই পবিত্র নগরী সমগ্র মুসলিম উম্মাহর আবেগ ও ভালোবাসার কেন্দ্রস্থল।

‘সেখানে যেকোনো হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই মেনে নেওয়া হবে না’, স্পষ্ট বার্তা দেন মন্ত্রী।

পবিত্র আল হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মন্ত্রী বলেছেন, পবিত্র দুই নগরীর নিরাপত্তা রক্ষা করা বিশ্বের প্রতিটি মুসলিমের ইমানি দায়িত্ব। বাংলাদেশের জনগণও এই ইস্যুতে আপসহীন।

বিবৃতিতে মন্ত্রী বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও উম্মাহকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেছেন, বর্তমান ও ভবিষ্যতে পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে নস্যাৎ করে দেওয়া হবে।

আরও পড়ুন

মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

১৬ সেপ্টেম্বর ২০২৬

আরও পড়ুন

মক্কায় হামলা চালাইনি, পবিত্র স্থানগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি: হুতি

১৬ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র মক্কামদিনা শরীফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি