Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

চামড়া পাচারের আশঙ্কা

  • স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করলেন ট্যানারি শিল্পের মালিকরা
  • ঈদের দিন থেকে ৩ মাস সীমান্তে কড়াকড়ি চান ব্যবসায়ীরা
মিজান চৌধুরী
মিজান চৌধুরী
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:৫৯
চামড়া পাচারের আশঙ্কা

ঈদুল আজহা সামনে রেখে দেশের চামড়াশিল্পে আবারও পুরনো আতঙ্ক ফিরে এসেছে। কোরবানির পশুর চামড়া প্রতিবেশী দেশে পাচার হতে পারে— এমন আশঙ্কায় উদ্বিগ্ন ট্যানারিশিল্পের উদ্যোক্তারা। এমনিতে পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে পশু কোরবানি বন্ধ রাখা হয়েছে। সেখানে গড়ে ওঠা চামড়াশিল্পে কাঁচা চামড়ার প্রয়োজন। এ ছাড়া দেশে চামড়া কেনার টাকার সংকট, সংরক্ষণ সমস্যা, সিন্ডিকেট ও দাম ধসের সুযোগে সীমান্তে সক্রিয় হয়ে উঠতে পারে পাচার চক্র— এমন শঙ্কা ব্যবসায়ীদের। সম্প্রতি বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন চামড়াশিল্পের নেতারা। খবর সংশ্লিষ্ট সূত্রের।

অবশ্য কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, কেনাবেচা, পরিবহন, সরবরাহ চেইন ঠিক রাখতে তিনটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। খোলা হয়েছে মনিটরিং সেলও। এ বছর দেশে কমবেশি ৭০-৮০ লাখ পিস পশুর চামড়া সংগ্রহ হবে বলে ধারণা করছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)।

ঈদের দিন থেকে তিন মাস সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়াতে হবে বলে গতকাল সোমবার আগামীর সময়কে বলেছেন বিটিএ চেয়ারম্যান শাহিন আহমেদ। তার মতে, পশ্চিমবঙ্গে এ বছর কোরবানি বন্ধ রাখা হচ্ছে। কিন্তু ওই অঞ্চলে গড়ে ওঠা চামড়াশিল্প সচল রাখতে প্রয়োজন কাঁচা চামড়ার। সেই প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে ভারতে কাঁচা চামড়া পাচােরর আশঙ্কা থাকছে।

সূত্র জানায়, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ট্যানারিশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে নগদ টাকার সরবরাহ নিশ্চিত, সীমান্তে কঠোর নজরদারি এবং চামড়া পরিবহনে নিরাপত্তা সহায়তা চাওয়া হয়েছে। বিশেষ করে, ঈদের সময় ব্যাংকিং লেনদেন সীমিত থাকায় নগদ সংকটে অনেক ব্যবসায়ী মাঠে চামড়া কিনতে পারেন না। সেই সুযোগে কম দামে চামড়া কিনে পাচার চক্র সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। এরই মধ্যে বিজিবি, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি, চেকপোস্ট বৃদ্ধি এবং চামড়া পরিবহনে তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চামড়া পাচার হতে পারে— এমন কয়েকটি ঝুঁকিপূর্ণ সম্ভাব্য রুট রয়েছে। এর মধ্যে যশোর, খুলনা, সাতক্ষীরা, পাটকেলঘাটা, কালীগঞ্জ, নড়াইল ও রাজারহাট এলাকার চামড়া বেনাপোল, কলারোয়া এবং সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের আশঙ্কা আছে।

এ ছাড়া ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, কোটচাঁদপুর ও মহেশপুরের চামড়া পাচার হয়ে থাকে জীবননগর সীমান্ত দিয়ে। আর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত দিয়ে পাচার হয় নাটোর হাটের চামড়া।

সূত্র আরও জানায়, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, আল্লাহর দরগা, দৌলতপুর ও আলমডাঙ্গার চামড়া পাচারের রুট হচ্ছে মেহেরপুর ও দর্শনা সীমান্ত পয়েন্ট। এ ছাড়া সিলেট ও মৌলভীবাজার অঞ্চলের চামড়া পাচারের জন্য জাফলং, তামাবিল এবং করিমগঞ্জ সীমান্ত পথকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আর দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে চামড়া পাচারের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে রাজধানী ঢাকাসহ আশপাশ এলাকায় বিপুলসংখ্যক পশু জবাই হয়। এ ক্ষেত্রে সাভার, গাজীপুর চৌরাস্তা, কাঁচপুর ব্রিজ, আশুলিয়া, বুড়িগঙ্গা ব্রিজ ১ ও ২ এবং সিংগাইর ব্রিজ পাচারের রুট হিসেবে ব্যবহার করা হয়।

চামড়াপাচারস্বরাষ্ট্রমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!