Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে ২০তম বাংলাদেশ

  • ফরেন অ্যাসিস্ট্যান্স ও পিউ রিসার্চের তথ্য
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৩
যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে ২০তম বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ গেছে ইউক্রেনে। ২০২৫ অর্থবছরে দেশটিকে প্রায় ৬৭০ কোটি ডলার সহায়তা দিয়েছে মার্কিন প্রশাসন। দ্বিতীয় অবস্থানে থাকা ইসরায়েল পেয়েছে ৩৩১ কোটিরও বেশি ডলার। আর প্রায় ১৬৫ কোটি ডলার সহায়তা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জর্ডান। তালিকায় বাংলাদেশের অবস্থান ২০তম; এসেছে প্রায় ৩৯ কোটি ৪০ লাখ ডলার।

যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তার তথ্যভাণ্ডার ফরেন অ্যাসিস্ট্যান্স ও পিউ রিসার্চ সেন্টারের তথ্য বিশ্লেষণ করে পাওয়া গেছে এই চিত্র। সংস্থা দুটির তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে বিভিন্ন দেশ ও খাতে ৪৭ দশমিক ৩ বিলিয়ন বা ৪ হাজার ৭৩০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শান্তি ও নিরাপত্তা খাতে ৭৩১ কোটি, স্বাস্থ্য খাতে ১ হাজার ৯৩ কোটি, মানবিক সহায়তায় ৮৯৯ কোটি এবং অন্যান্য খাতে ২ হাজার ৭ কোটি ডলার সহায়তা দিয়েছে দেশটি।

রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় গ্রহীতা ইউক্রেন। ২০২৫ অর্থবছরে ইউক্রেনের জন্য দেওয়া সহায়তার প্রায় ৫৬৯ কোটি ডলার ছিল সামরিকবহির্ভূত এবং প্রায় ১০১ কোটি ডলার সামরিক সহায়তা। ফলে মোট সহায়তা দাঁড়ায় প্রায় ৬৬৯ কোটি ৭০ লাখ ডলার।

তবে কোনো অর্থবছরে অর্থ ছাড় মানেই ওই বছরেই নতুন করে সহায়তা অনুমোদন করা হয়েছে— এমন নয়। আগের বছর অনুমোদিত অর্থও পরবর্তী অর্থবছরে ছাড় হতে পারে। ফলে ইউক্রেনের ২০২৫ সালের মোট অর্থ ছাড়কে পুরোপুরি ওই বছরের নতুন সহায়তা হিসেবে দেখার সুযোগ নেই। ইসরায়েলের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। ২০২৫ অর্থবছরে ইসরায়েল পেয়েছে প্রায় ৩৩১ কোটি ডলার, যার ৯৯ দশমিক ৮ শতাংশই ছিল সামরিক সহায়তা। জর্ডানের ১৬৫ কোটি ডলারের সহায়তার প্রায় ৭৪ শতাংশ ছিল সামরিকবহির্ভূত।

যুক্তরাষ্ট্রের সহায়তার শীর্ষ ১০ গ্রহীতার মধ্যে সাতটিই আফ্রিকার দেশ। চতুর্থ অবস্থানে থাকা ইথিওপিয়া পেয়েছে প্রায় ৯২ কোটি ডলার। এরপর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ৭৫ কোটি ডলার, নাইজেরিয়া ৭৩ কোটি ডলার, সুদান ৭১ কোটি ডলার, কেনিয়া ৬৫ কোটি ডলার, মোজাম্বিক ৫৮ কোটি ডলার এবং উগান্ডা ৫১ কোটি ডলার পেয়েছে। এই তালিকায় আরও রয়েছে দক্ষিণ সুদান, সোমালিয়া, পশ্চিম তীর ও গাজা, কলম্বিয়া, তানজানিয়া, লেবানন, আফগানিস্তান, জাম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ২০তম অবস্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রইউক্রেনইসরায়েল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক